shono
Advertisement
West Bengal Assembly Election

'৪ তারিখের পর জল দেওয়ার লোক থাকবে না', তৃণমূলকে হুঁশিয়ারি যোগীর

হুমকি দিলে আগামী ৪ তারিখের পর জল দেওয়ার লোক থাকবে না! তৃণমূলকে আক্রমণ করে এমনই বিতর্কিত বক্তব্য রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ, শনিবার বেলায় উত্তরবঙ্গের কোচবিহারে সভা করতে আসেন তিনি। হিন্দুত্ববাদ নিয়ে প্রচারের পাশাপাধি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেন তিনি।
Published By: Suhrid DasPosted: 03:57 PM Apr 18, 2026Updated: 04:43 PM Apr 18, 2026

হুমকি দিলে আগামী ৪ তারিখের পর জল দেওয়ার লোক থাকবে না! তৃণমূলকে আক্রমণ করে এমনই বিতর্কিত বক্তব্য রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। আজ, শনিবার বেলায় উত্তরবঙ্গের কোচবিহারে সভা করতে আসেন তিনি। হিন্দুত্ববাদ নিয়ে প্রচারের পাশাপাধি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেন তিনি। গতকাল, লোকসভায় মহিলা সংরক্ষণ বিলে ভোটাভুটিতে হেরে গিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই বিষয়ে বাম-কংগ্রেস-তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন তিনি।

Advertisement

এদিন মাথাভাঙায় বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করতে গিয়েছিলেন তিনি। বক্তব্যের আগাগোড়া আক্রমণাত্মক বক্তব্য রাখেন তিনি। আগামী ৪ তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) ফলাফল। ''তৃণমূল কংগ্রেসের লোকজন হুমকি দিলে ৪ মে-র পর উলটো গোনা শুরু হবে। জল দেওয়ার লোক থাকবে না।'' এই কথা বলেন তিনি। তৃণমূলকে নিশানা করে যোগী বলেন, "তৃণমূলের আমলে গত ১৫ বছরে সাতহাজার কারখানা বন্ধ হয়েছে। বাংলায় ৩০ লক্ষ বেকার হয়েছে।" তাঁর অভিযোগ, কেন্দ্রের মোদি সরকার যে টাকা পাঠায়, তা সাধারণ মানুষের জন্য এ রাজ্যে খরচ হয় না। এই টাকা তৃণমূলের গুন্ডা ও অনুপ্রবেশকারীদের কাছে চলে যায়। তৃণমূল কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করে বলে আক্রমণ করেছেন যোগী।

বাংলায় বিজেপি এবার জিতলে বুলডোজার চলবে, দুষ্কৃতী দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না। সেই কথাও জোরালোভাবে বলেন তিনি। যোগীর কথায়, "উত্তরপ্রদেশে মাফিয়া গুন্ডাদের ওপর বুলডোজার চালিয়ে তার হাড়গোড় এক্সপ্রেসওয়ে বানিয়ে দিয়েছি।" কংগ্রেস, সমাজবাদী পার্টি, টিএমসি ডিএমকে অযোধ্যায় রাম মন্দির বানানো আটকাতে পারেনি। সেই কথাও এদিন জানিয়েছেন উত্তরপ্রদেশে। বাংলায় রামের নাম নেওয়া যায় না। দুর্গাপুজো ও বিসর্জনে অনুমতি দেওয়া হয় না। এদিন সেই অভিযোগও করেছেন যোগী আদিত্যনাথ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement