shono
Advertisement
Uttar Pradesh

স্বামী ও প্রেমিককে নিয়ে এক ছাদের নিচে সংসার বধূর! মায়ের 'কীর্তি'তে খুদে সন্তানরা বলছে...

কী বলছে দম্পতির পরিবার?
Published By: Tiyasha SarkarPosted: 05:53 PM Aug 24, 2026Updated: 06:51 PM Aug 24, 2026

প্রেমে পড়লে মানুষ কী না করে। ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে শত যুদ্ধ লড়তেও পিছপা হয় না প্রেমিক মন। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে স্বামীকে খুনের ঘটনা এখন প্রায়ই শোনা যায়। কিন্তু স্বামী ও প্রেমিককে নিয়ে একসঙ্গে সংসার? এমনটা হয়তো বেশিরভাগ মানুষ ভাবতেই পারেন না। তবে সেটাই করতে চান উত্তরপ্রদেশের এক মহিলা। প্রেমিক ও স্বামীর সঙ্গে একই ছাদের নিচে সংসারের সাধ বধূর! তাতে আপত্তি নেই সন্তানদেরও।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সীতাপুর জেলার মাহমুদাবাদের বাসিন্দা অঞ্জু বর্মা। তাঁর স্বামী শুভম বর্মা। সুখেই কাটছিল সংসার। দম্পতির ২ সন্তান রয়েছে। জানা গিয়েছে, হঠাৎই অঞ্জুর জীবনে আগমন ঘটে দ্বিতীয় পুরুষের। পাশের গ্রামের বাসিন্দা নীতিন বিশ্বকর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অঞ্জু। তবে স্বামী বা প্রেমিক, দু'জনের মধ্যে একজনকে বেছে নিতে পারেননি বধূ। সিদ্ধান্ত নেন তিনজন একসঙ্গে থাকার। কিন্তু স্বাভাবিকভাবেই তাতে আপত্তি জানায় পরিবারের লোকেরা।

এরপর দম্পতি ও বধূর প্রেমিক সোজা হাজির হয় থানায়। অঞ্জু পুলিশকে জানান, তিনি শুভম ও নীতিন উভয়ের সঙ্গেই থাকতে চান। পুলিশের সামনে শুভমও জানান, তিনি স্ত্রী ও নীতিনের সঙ্গে থাকতে রাজি। প্রয়োজনে বাড়ি ছাড়তেও প্রস্তুত বলে জানান তিনি। একইভাবে নীতিনেরও একসঙ্গে থাকায় কোনও আপত্তি নেই। পুলিশ কর্মকর্তারা দীর্ঘক্ষণ ধরে সবপক্ষকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। নিশ্চয়ই ভাবছেন কী চাইছে দম্পতির সন্তানরা? তারা মা, বাবা ও কাকুর সঙ্গে থাকতেই প্রস্তুত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement