shono
Advertisement

‘বিশাল, আমার বিয়ে ২৬ এপ্রিল…’, দশ টাকার নোটেই প্রেমিককে ‘জরুরি বার্তা’! ভাইরাল প্রেমিকা

বিশাল-কুসুমকে নিয়ে মিমের বন্যা নেট দুনিয়ায়।
Posted: 09:36 PM Apr 21, 2022Updated: 10:18 PM Apr 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে টাকা, মানে নোটের ওপরে লেখা বেআইনি। তবে ভালবাসার সঙ্গে তো আর আইন বেআইনের সম্পর্ক নেই। ভালবাসা হল ভালবাসা! সেখানে ন্যায়-অন্যায়ের হিসেব চলে না! ফলে এক কুসুম ১০ টাকার নোটকেই প্রেমপত্র বানিয়ে ফেলেছে। অতি ‘জরুরি চিঠি’ লিখেছে সে প্রিয় বিশালকে। জানিয়েছে, তার বিয়ে ঠিক করে ফেলেছে বাড়ির লোক। সময় থাকতে প্রেমিক যেন তাঁকে নিয়ে পালানোর ব্যবস্থা করে। এমন দশ টাকার নোটের ছবিই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা নিয়ে হাসি-ঠাট্টার বন্যা বইছে নেট দুনিয়ায়। তবে কেউ কেউ বিষয়টি নিয়ে ভীষণ সিরিয়াস!

Advertisement

ভাঁজ করা যে দশ টাকার নোটের ছবি প্রকাশ্যে এসেছে, তাতে জানা গিয়েছে, গত ২৬ এপ্রিলে ছিল মেয়েটির, মানে কুসুমের বিয়ে। আর কুসুম ঠিক কী লিখেছে দশ টাকার নোটে? হিন্দিতে যা লেখা হয়েছে তার বাংলা করলে দাঁড়ায়, “বিশাল, আমার বিয়ে ২৬ এপ্রিলে ঠিক হয়েছে। তোমার সঙ্গে পালাতে চাই আমি, ব্যবস্থা করো। তোমাকেই ভালবাসি। তোমার কুসুম।”

[আরও পড়ুন: ‘বোমা মেরে আমার বাড়ি উড়িয়ে দিন’, প্রশাসনকে অনুরোধ ইউক্রেনীয় শিল্পপতির]

আজব দশ টাকার নোটটি যে টুইটার গ্রাহক প্রথম পোস্ট করেন বলে জানা যাচ্ছে, তিনি মজা করে লেখেন, “হে টুইটার, তোমার শক্তি দেখাও। ২৬ এপ্রিলের আগে বিশালের কাছে কুসুমের বার্তা পৌঁছে দাও দয়া করে।” উল্লেখ্য, ওই গ্রাহক পোস্টটি করেন ১৮ এপ্রিলে। এরপরেই অভিনব প্রেমপত্র নিয়ে হাজারো মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার দেওয়াল। বিষয়টিকে যাঁরা মজার হিসেবে নেননি, তারা সকলকে অনুরোধ করেন, “যেভাবেই হোক বিশালের পদবীটা বের করুন। ছেলেটির কাছে মেয়েটির এই বার্তা দেওয়া খুব জরুরি।” যদিও অধিকাংশ নেটাগরিক গোটা বিষয়টিকে নিয়ে মজাই করেছেন।

[আরও পড়ুন: জিগনেশ মেবানির গ্রেপ্তারি নিয়ে সরব রাহুল-সহ কংগ্রেস নেতারা, ‘ওঁকে চিনিই না’, বললেন অসমের মুখ্যমন্ত্রী]

মিমের বন্যা ছড়ায় টুইটারে। এক গ্রাহক লেখেন, “২৫ জন বিশাল কুসুমকে নিয়ে পালাবে মনে হচ্ছে।” কারও মন্তব্য, “গোয়েন্দা ডাকতে হবে বিশালকে খুঁজতে।” একজন তো লেখেন, “যত পারেন এই দশ টাকার নোটটাকে ট্যাগ করুন। এদের মিলন করাবই।” মোদ্দা কথা, মজার কাণ্ডে মজেছে সোশ্যাল মিডিয়া। রোজকার ভাগদৌড় থেকে আলাদা কিছু পেয়ে সকলেই বেজায় খুশি। প্রশ্ন হল, সত্যিই কি কোনও কুসুম কোনও বিশালকে এই বার্তা দিতে চেয়েছিল?

হতেও পারে! হয়তো কুসুমকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছিল না, হয়তো তার মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়েছিল! বাধ্য হয়ে ওই দশ টাকার নোটেই প্রেমিককে চিঠি লিখে একটা শেষ চেষ্টা করেছিল সে। যদি হাত ঘুরে কোনওভাবে তার বার্তা পৌঁছে যায় বিশালের কাছে! যদি কুসুমের স্বপ্ন সত্যি হয়, মানে বিশাল পালায় তাকে নিয়ে! বিয়ে তো ছিল ২৬ এপ্রিল! এতক্ষণে বোধ হয় ওরা পালিয়েছে! কে জানে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার