shono
Advertisement

Breaking News

Instagram Reels

কথা শোনে না, অশালীন রিল বানায়! জীবিত স্ত্রী-কে মৃত জ্ঞানে পিণ্ডদান স্বামীর, ভাইরাল ভিডিও

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, এক যুবক নদীর তীরে বসে পিণ্ডদানের মতো একটি আচার পালন করছেন।
Published By: Kishore GhoshPosted: 09:45 PM May 13, 2026Updated: 09:54 PM May 13, 2026

রিলের নেশা সর্বনাশা! তাতে ঘরও ভাঙতে পারে। স্ত্রীর নিয়মিত রিল বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করতেন। স্বামীর যা একেবারেই পছন্দ ছিল না। যুবকের হাজার অনুরোধেও সাহসী রিল বানানো বন্ধ করেনি স্ত্রী। এই অবস্থায় জীবিত স্ত্রীকে মৃত জ্ঞানে নদীর পাড়ে গিয়ে পিণ্ডদান করলেন স্বামী। এমনকী রাগে স্ত্রীর ছবিতে থুতু ছিটিয়ে নদীতে ভাসিয়েও দিলেন। সম্প্রতি এমনই এক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে।

Advertisement

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেখানে দেখা গিয়েছে, এক যুবক নদীর তীরে বসে পিণ্ডদানের মতো একটি আচার পালন করছেন। তাঁর হাতে মালা পরানো এক মহিলার ছবি ধরা। এর পর যুবককে ওই ছবিতে থুতু ছিটিয়ে তা নদীতে ফেলে দিতে দেখা যায়। এর পর পিণ্ডদানের বাকি রীতিও পালন করেন তিনি। এই ভিডিওর ক্যাপশানে দাবি করা হয়েছে, ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর ক্রমাগত সাহসী এবং অশোভন ভিডিও বানাতেন। ‘বিরক্ত এবং ব্যথিত’ স্বামী তাঁকে মৃত মনে করে পিণ্ডদান করলেন। ছবিতে থুতু ফেলে ছুড়ে ফেললেন নদীতে।

এই ভিডিও ঘিরে সমাজমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ যেমন যুবকের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, অনেকেই আবার বিষয়টিকে হিন্দু ঐতিহ্যের উপহাস বলেও মন্তব্য করছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যুবক স্পষ্টতই ব্যথিত। হয়তো রাগের বশে ওই পদক্ষেপ করেছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পিণ্ডদানের মতো একটি পবিত্র অনুষ্ঠান এবং ঐতিহ্য নিয়ে মজা করা লজ্জাজনক। ছেলেখেলা করা উচিত নয়।" সবচেয়ে বড় প্রশ্ন হল, স্ত্রীর রিলের প্রতিবাদে স্বামী নিজেই একটি রিল বানিয়ে বসলেন, তাহলে আর প্রতিবাদ হল কীভাবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement