shono
Advertisement
Madhya Pradesh

নদী না ডাস্টবিন! তীরে আবর্জনার পাহাড়, একা হাতে পরিষ্কার তরুণের, ছবি দেখে কুর্নিশ নেটপাড়ার

ইনস্টাগ্রামের পোস্টে নদীটি পরিষ্কারের আগের এবং পরের অবস্থার চমকপ্রদ ছবি শেয়ার করেছেন সুরেন্দ্র।
Published By: Kishore GhoshPosted: 09:34 PM Sep 03, 2026Updated: 09:34 PM Sep 03, 2026

নেপালে ভয়ংকর হড়পা বানের নেপথ্যে জলবায়ু দূষণকেই দায়ী করা হচ্ছে। এরপরেও কি পরিবেশ রক্ষার কথা ভাবব আমরা? মনে হয় না। ফলে স্থানীয় নদীতীরের পাহাড় প্রমাণ আবর্জনা একাই পরিষ্কার করতে বাধ্য হন বছর কুড়ির এক তরুণ। যদিও এই কাজ করে নেটপাড়ার কুর্নিশ আদায় করেছেন তিনি। সোশাল মিডিয়ায় করা তাঁর পোস্ট ভাইরাল হয়েছে।

Advertisement

২০ বছর বয়সি ওই তরুণের নাম সুরেন্দ্র সিং চৌধরী। যদিও সামাজিকমাধ্যমে তিনি ‘বিট্টিু তাবাহি’ নামে পরিচিত। মধ্যপ্রদেশের আজনার নদী তাঁর বাড়ির কাছ দিয়েই বয়ে গিয়েছে। ভারতের অধিকাংশ নদীগুলির মতোই আবর্জনা ফেলার স্থান হয়ে উঠেছে ওই নদী এবং সংলগ্ন পাড়। তা পরিষ্কার করার জন্য প্রশাসন কিংবা অন্য কারও অপেক্ষায় বসে থাকেননি সুরেন্দ্র। প্রয়োজনীয় কিছু সাধারণ সরঞ্জাম নিয়ে নিজেই নদী থেকে প্লাস্টিক এবং বর্জ্য অপসারণের কাজ শুরু করেন।

সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন সুরেন্দ্র। তাতেই শোরগোল পড়ে গিয়েছে। অত্যন্ত দূষিত নদীটি এবং আশপাশের এলাকা থেকে প্লাস্টিক, ফেলে দেওয়া বর্জ্য এবং অন্যান্য আবর্জনা সংগ্রহ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তরুণ জানিয়েছেন, সরকারি উদ্যোগ নয়, নিজের ইচ্ছেতেই আবর্জনা পরিষ্কার করেছেন। সচেতন নাগরিকের দায়িত্ব পালন করেছেন।

ইনস্টাগ্রামের পোস্টে নদীটি পরিষ্কারের আগের এবং পরের চমকপ্রদ ছবি শেয়ার করেছেন সুরেন্দ্র। যা দেখে চমকে গিয়েছে নেটিজেনরা। এইসঙ্গে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখার পর নেটাগরিকদের অনেকেই তরুণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। যদিও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যে কাজ প্রশাসনের, যা সকলে মিলে করা উচিত তা একা করতে হবে কেন সুরেন্দ্রকে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement