shono
Advertisement

খোয়া যায়নি কিছুই! সাত বছর আগে হারানো মানিব্যাগ ফিরে পেয়ে হতবাক যুবক

কুরিয়ারে ঘরে ফিরল মানিব্যাগ!
Posted: 09:09 PM Apr 28, 2022Updated: 09:20 PM Apr 28, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ জীবনে কিছুই হারায় না, কেবল তার স্থানান্তর ঘটে। কেবল জিনিসটি একটি জায়গার বদলে অন্য কোথাও পৌঁছে যায়। ফলে তা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকেই। এমন আপ্তবাক্য বলেন প্রবীণরা। এভাবে যে সেই বাক্যের সত্য যাচাই হবে ভাবতে পারেননি অ্যান্ডি ইভানস। ফলে দীর্ঘ সাত বছর পর হারানো মানিব্যাগ (Lost Moneybag) ফিরে পেয়ে চমকে গিয়েছেন যুবক। এমনকী হারানোর সময় যা কিছু ছিল ওই মানিব্যাগে, সবকিছুই ফিরে পেয়েছেন।

Advertisement

অ্যান্ডি (Andy Evans) এখন ৩৭ বছরের যুবক। ঘটনা যখন ঘটে, তখন তিনি সদ্য তিরিশ ছুঁয়েছেন। সেটা ছিল ২০১৫ সালের জুন মাস। সে রাতে একটি লাইভ শো উপভোগ করে ট্যাক্সি চেপে বাড়ি ফেরেন। গাড়ি থেকে নামার কিছুক্ষণ পরেই বোঝেন মানিব্যাগটি হারিয়ে ফেলেছেন। যাতে ছিল ১৩৪ ইউরো, একাধিক ব্যাংকের ডেবিড কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। ব্যাগ ফিরে পেতে ওই ট্যাক্সিটির সম্পর্কে খোঁজখবর করেন অ্যান্ডি। কিন্তু কোনওভাবেই সন্ধান মেলেনি। বাধ্য হয়েই হাল ছেড়ে দেন। কিন্তু জীবন অন্য কথা ভেবে রেখেছিল অ্যান্ডির জন্য।

[আরও পড়ুন: নিলামে বাজিমাত বিশ্বের সবচেয়ে বড় নীল হিরের, কত দামে বিক্রি হল? জেনে অবাক হবেন]

ফলে ঘটনার ৮৩ মাস পর বাড়ি ফিরেছে হারানো মানিব্যাগ। কিছুদিন আগে কুরিয়ার সার্ভিসের প্যাকেট খুলে চমকে যান অ্যান্ডি। দেখেন তাঁর সেই ব্যাগ! এমনকী ব্যাগে যা কিছু ছিল সেদিন, তাই রয়েছে। একটি জিনিসও খোয়া যায়নি। তবে কিছু কয়েন এতদিনে অচল হয়েছে।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী নেতার পদ থেকে ইস্তফা কমল নাথের, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?]

অ্যান্ডি জানিয়েছেন, মানিব্যাগ ফিরে পেয়ে দাদাকে মেসেজ করেন তিনি। বলেন, “আসলে সাত বছর আগের সেই রাতে মানব্যাগ হারিয়ে যখন বেজায় বিপদে পড়েছিলাম, টাকা ধার দিয়ে সাহায্য করেছিল দাদা। ফলে ব্যাগের কথা বলার সঙ্গে সঙ্গে সব মনে পড়ে ওঁর। এবং বেজায় অবাক হয়।” কুরিয়ারের প্যাকেটে ছিল জনৈক ব্যক্তির ই-মেল অ্যাড্রেস। ফলে যিনি মানিব্যাগ ফেরত পাঠিয়েছেন, তাঁকে ই-মেল মারফত ধন্যবাদ জানিয়েছেন যুবক অ্যান্ডি। উত্তর ওই ব্যক্তি জানান, একটি ট্যাক্সিতে মানিব্যাগটি পান তিনি। এলভিসের অনুমান, গত ৭ বছর ধরে ওই ট্যাক্সিতেই ছিল ব্যাগটি। কিন্তু এমন জায়গায় ছিল যে কারও নজরে পড়েনি। সেই কারণেই কিছু খোয়া যায়নি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার