shono
Advertisement

Breaking News

Telangana

তেলেঙ্গানায় আরশি নগর! যমজ ভাইয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন যমজ বোন, ভাইরাল ভিডিও

ভিডিওটি পছন্দ হয়েছে নেটপাড়ার অধিকাংশ মানুষের। মজার সব মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স। নেটিজেনরা আশীর্বাদ করেছেন নবদম্পতিকে।
Published By: Kishore GhoshPosted: 04:53 PM Feb 26, 2026Updated: 05:36 PM Feb 26, 2026

বিয়ে বাড়ি না আরশি নগর! মণ্ডপে ঢুকে চমকাচ্ছিলেন অতিথি অভ্যাগতরা। দু’জোড়া বর-কনেকে কোনও মতেই আলাদা করা যাচ্ছিল না! তারা যেন একে অপরের ড্রেসিংটেবিল! আসলে একই লগ্নে, একই মণ্ডপে যমজ ভাইয়ের সঙ্গে বিয়ে করেন যমজ বোন। অভিনব বিয়ের অনুষ্ঠানের ভিডিও ইনস্টাগ্রামে।

Advertisement

যমজ পুরুষ বা নারী দেখলে অনেকেই অবাক হয়ে যান। সেখানে একজোড়া মানে তো ডাবল এফেক্ট। ‘ইট্সসারথহিয়ার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিয়ের সাজে হাসিমুখে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন জোড়া নবদম্পতি। দু'জন কনেকে হুবহু এক রকম দেখতে, দুই বরও তাই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুই তরুণীর নাম কীর্তি ও কীর্তনা। তাঁরা যমজ ভাইবোন। তরুণীরা তেলেঙ্গানার নিজামাবাদ জেলার দেমি কালান গ্রামের বাসিন্দা। দুই যুবকের নাম বিজয় এবং বিনয়। তাঁরাও যমজ ভাই। ঘানাপুর গ্রামের বাসিন্দা।

জানা গিয়েছে, গত রবিবার যমজ ভাইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন যমজ বোন। সেই বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। ভিডিওটি পছন্দ হয়েছে নেটপাড়ার অধিকাংশ মানুষের। মজার সব মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স। নেটিজেনরা আশীর্বাদ করেছেন নবদম্পতিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement