shono
Advertisement

হাওড়া স্টেশন থেকে সরল ঐতিহ্যবাহী বড় ঘড়ি, কেন জানেন?

হাওড়া স্টেশনের সঙ্গে বড় ঘড়ি সমার্থক, তাহলে... The post হাওড়া স্টেশন থেকে সরল ঐতিহ্যবাহী বড় ঘড়ি, কেন জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:11 PM Apr 30, 2018Updated: 05:15 PM Aug 24, 2018

সুব্রত বিশ্বাস: হাওড়া স্টেশন মানেই বাঙালির চোখের সামনে ভেসে ওঠে একটি বিশেষ জিনিস। এমনকী সিনেমার পরিচালকরাও হাওড়া স্টেশন বোঝাতে সেটিরই সাহায্য নেন। আর পরিচিত কাউকে খুঁজে পেতে তো এর জুড়ি মেলা ভার। শুধু নিশানাটুকু বলে দিলেই হল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। হাওড়া স্টেশনের বড় ঘড়িটির কথাই হচ্ছে। বাঙালির ঐতিহ্যের মধ্যে যদি হাওড়া স্টেশনের অন্তর্ভুক্তি হয়, তবে নিঃসন্দেহে বড় ঘড়ি তার অন্যতম পরিচয়-পত্র। কিন্তু আপাতত সেটিকে আর হাওড়া স্টেশনে দেখা যাবে না। সোমবার বিকেলে বড় ঘড়িটিকে তার চেনা জায়গা থেকে সরিয়ে নিয়েছে রেল।

Advertisement

[  ভাগাড় হয়েছে হাজার শরীর, বিরল জুনসিসে আক্রান্ত যাদবপুর-টালিগঞ্জের ১৪ ]

ব্যস্ত স্টেশন। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের পদক্ষেপে চঞ্চল স্টেশন চত্বর। শহর ও শহরতলির যোগাযোগে প্রাণ সঞ্চার করে এই হাওড়া স্টেশন। আর সেই স্টেশনের অন্যতম পরিচয় এই বড় ঘড়ি। শিশুপাঠ্য বই থেকে বলিউডের সিনেমা, হাওড়া স্টেশন বোঝাতে এক ঝলক ঘড়িটিকে দেখালেই হবে। শুধু বাঙালিই নন, বাংলার বাইরেও কেউ এই ঘড়ির সঙ্গে পরিচিত। দূরপাল্লার ট্রেন এলে পরিচিত কাউকে খুঁজে নিতে হলে নিশানা দেওয়া হয় এই বড় ঘড়িটিকেই। হাওড়া স্টেশনের তা অন্যতম শোভাই বলা যায়। আপাতত অবশ্য সেটি আর থাকছে না। সোমবার বিকেলে নির্ধারিত জায়গা থেকে সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে রেলের এই সিদ্ধান্ত? জানা যাচ্ছে, পুরনো এই ঘড়িটি বেশ কিছুদিন ধরেই সঠিক সময় দিচ্ছিল না। ঘড়িটিতে কোনও একটা গোলমাল হয়েছে। সময় দেখতে গিয়ে বিভ্রান্ত হচ্ছিলেন যাত্রীরা। বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষেরও। তারপরই সেটিকে সারানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ঘড়ির একটি অংশ খুলে সারানোর জন্য পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, পুরনো এই ঘড়িটি সারাতে বেশ কিছুদিন সময় লাগবে। আপাতত সেই কদিন ঘড়িহীনই থাকবে হাওড়া স্টেশন। তবে যেহেতু ঘড়িটি দুদিকেই সময় দেখা যায়, তাই একটা দিক অক্ষুণ্ণ আছে। কটাদিন তাই না থাকলেও আবার স্বস্থানেই ফিরবে বড় ঘড়ি।

The post হাওড়া স্টেশন থেকে সরল ঐতিহ্যবাহী বড় ঘড়ি, কেন জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার