shono
Advertisement

প্রেমিকার দামি গিফটের চাহিদা মেটাতে একশোরও বেশি বাইক চুরি ৪ যুবকের

বাইক বিক্রি করে কেনা হত বিমানের টিকিট।
Posted: 09:40 PM Oct 10, 2018Updated: 09:40 PM Oct 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়লে মানুষ কী না করে। কেউ কবিতা লেখেন, কেউ হয়তো বিনা ছন্দে গানও গান। আবার কেউ প্রেমিক প্রেমিকার সঙ্গে না পেয়ে হয়ে যান ‘দেবদাস’। প্রেমে ব্যর্থ হয়ে হিংস্র হয়ে ওঠার বা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ার ঘটনাও খুব বিরল নয়, কিন্তু এই চার যুবক যা করল তা বিরলই বটে।

Advertisement

[কষা মাংস দিয়ে ভোজ সেরে সিলিন্ডার নিয়ে উধাও চোর!]

প্রেমিকার চায় দামি গিফট। কিন্তু পকেটে নেই পয়সা। কী করা যাবে চাহিদা পূরণ না করা গেলে আবার সে রেগেমেগে ছেড়ে চলে যেতে পারে। কী আর করা যাবে, ভেবেচিন্তে চার যুবক সিদ্ধান্ত নিল চুরি করার। কী চুরি? না বাইক চুরি। উদ্দেশ্য বাইক চুরি করে চোরামার্কেটে বিক্রি করে টাকা জোগাড় করা। সেই টাকা দিয়ে প্রেমিকার চাহিদা পূরণ। এই মতো একবছর ধরে, প্রায় একশোরও বেশি বাইক চুরি করে ফেলেছিল। বেশ ভাল ফন্দি এঁটেই চুরি করছিল। উত্তরপ্রদেশ পুলিশ প্রায় একবছর ধরে পরিকল্পনা করেও তাদের ধরতে পারেনি। অবশেষে একসঙ্গে ১৯টি বাইক বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তাঁরা। উত্তরপ্রদেশ পুলিশ অনেক পরিকল্পনা করে জাল ফেলে ধরে ফেলে তাদের।

[একদিনের জন্য ব্রিটিশ হাই কমিশনার হলেন এই ভারতীয় তরুণী]

জানা গিয়েছে, ওই চার যুবকের নাম শিবম সিং, অখিলেশ যাদব, করণ সিং বেরুই এবং সুজিত কুমার সিং। এরা চারজনই উত্তরপ্রদেশের একটি সরকারি কলেজের পড়ুয়া। জিজ্ঞাসাবাদ করতেই এরা স্বীকার করেছে, প্রেমিকার চাহিদা মেটাতেই চুরির পথে হেঁটেছে তাঁরা। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, চুরি করা বাইক বিক্রি করে এরা বিমানের টিকিট কিনত। প্রেমিকার দাবি মতো তাদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। বিলাশবহুল হোটেলে থাকত এবং প্রেমিকাকে দেদার শপিং করাত। এর সঙ্গে মাঝে মাঝেই প্রেমিকার দামি গিফটের আবদার তো রয়েইছে। এসব পূরণ করতে গিয়েই হাঁটতে হয়েছে চুরির পথে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার