shono
Advertisement
Philippines Earthquake

ভূমিকম্পে পেন্ডুলামের মতো দুলছে ৩৬তলা বহুতল, ফিলিপিন্সের ভয়ংকর ভিডিও ভাইরাল

বহুতলের বাসিন্দারা পড়িমরি ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় জড়ো হন। যদিও তাতেও আতঙ্ক কাটছি না তাঁদের। ৩৬ তলা ভবনটি ভেঙে পড়লে রক্ষা পেতেন না কেউ। শেষ পর্যন্ত অবশ্য সেই বিপদ ঘটেনি।
Published By: Kishore GhoshPosted: 08:27 PM Jun 09, 2026Updated: 09:33 PM Jun 09, 2026

সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্সে (Philippines Earthquake)। ৭.৮ মাত্রার ওই কম্পনে ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। আহত হন অনেকে। ভয়াবহ কম্পনে ৩৬তলা বহুতলও দুলে ওঠে পেন্ডুলামের মতো। সেই ভিডিও দেখে চমকে উঠছে নেটপাড়া। প্রকৃতির আক্রোশের সামনে আজও অসহায় মানুষ, সে কথাই প্রমাণ করে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

আগেই প্রকাশ্যে এসেছে ফিলিপিন্সের ভয়ংকর ভূমিকম্পের একাধিক ভিডিও। সেখানে দেখা গিয়েছে, কীভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আধুনিক শহরের একাধিক ইমারত। তবে আতঙ্ক ছাপিয়ে গিয়েছে বহুতলের প্রবল দুলুনি দেখে। দুলুনির তীব্রতা এতটাই ছিল যে, ভবনের ছাদে থাকা সুইমিং পুলের জল বাইরে ছিটকে পড়তে থাকে। সেই দৃশ্য ধরা পড়েছে ভিডিওটিতে। বহুতলের বাসিন্দারা পড়িমরি ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় জড়ো হন। যদিও তাতেও আতঙ্ক কাটেনি তাঁদের। কারণ ৩৬ তলা ভবনটি ভেঙে পড়লে রক্ষা পেতেন না কেউ। শেষ পর্যন্ত অবশ্য সেই বিপদ ঘটেনি।

‘পিপল্‌স নিউজ চ্যানেল’ নামের স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডেল পোস্ট করা ভিডিও দেখে চমকে গিয়েছে গোটা বিশ্ব। অধিকাংশ নেটাগরিক এই কাণ্ড দেখে বিষ্ময় এবং উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষত যাঁরা নিজের নিজের দেশ ও শহরে বহুতলের বাসিন্দা, তাঁরা ভীষণরকম আতঙ্কিত হয়ে পড়েন।

যদিও বিশেষজ্ঞদের বক্তব্য, ভূমিকম্পে বহুতলের দুলুনি আসলে সদার্থক। কারণ, আধুনিক বহুতল ভবনগুলিকে এমন নমনীয় কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি করা হয় যাতে ভূমিকম্পের অভিঘাতে সেগুলি ভেঙে না পড়ে বা ফাটল না ধরে। অর্থাৎ, দুলুনি দেখে ভয় লাগে বটে, যদিও এর অর্থ ভবনের ভূমিকম্প-প্রতিরোধী ব্যবস্থা সঠিক ভাবে কাজ করছে। তবে কিনা ভিডিও দেখে ভয় জাগছে সকলেরই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement