shono
Advertisement
Viral Video

'দেশি মাইকেল জ্যাকসন', বিয়েবাড়িতে বধূর ডাকে তুমুল নাচ প্রৌঢ়র, ভিডিও দেখে হেসে খুন নেটপাড়া

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, হাত-পা বেঁকিয়ে, শরীরের নানা ভঙ্গী করে তুমুল নাচ শুরু করেছেন প্রৌঢ়। উপস্থিত সকলে যা দেখে হতবাক হয়ে যান।
Published By: Kishore GhoshPosted: 08:59 PM May 08, 2026Updated: 08:34 AM May 09, 2026

উত্তর ভারতে আনন্দ অনুষ্ঠান মানেই পানীয় সহযোগে তুমুল নাচ। তবে এমন নাচ হরদম চোখে পড়ে না। ঢোল, লোকসঙ্গীতের তালে যেমনটা নাচলেন এক প্রৌঢ়। গানের তালে তালে প্রৌঢ়র নাচ দেখে 'দেশি মাইকেল জ্যাকসন' খেতাব দিলেন অনেকে। প্রৌঢ়র সঙ্গী প্রৌঢ়াও কম গেলেন না, নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video)। যা দেখে অনেকেই হেসে লুটোপুটি খাচ্ছেন।

Advertisement

যদিও ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা জানা যায়নি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, লোকজন ভরা বিয়েবাড়ি। ভরপুর খুশির মেজাজ। লোকসঙ্গীত আর ঢোল বাজছে আনন্দের তালে। এর মধ্যেই ঘোমটা টেনে এক প্রৌঢ়া নাচ করছেন। এক সময় দেখা যায় গোলাপি জামা পরা এক পৌঢ়কে। তাঁকে নাচের জন্য অনুরোধ করেন প্রৌঢ়া। শুরুতে তিনি রাজি হচ্ছিলেন না। একটা সময় গলায় ঝোলানো ব্যাগ রেখে নাচ শুরু করেন প্রৌঢ়। ওমনি হইহই পড়ে যায় বিয়েবাড়িতে।

‘কুশওয়াহপ্রকাশ৩৯২’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, হাত-পা বেঁকিয়ে, শরীরের নানা অদ্ভূত ভঙ্গী করে তুমুল নাচ শুরু করেছেন প্রৌঢ়। উপস্থিত সকলে যা দেখে হতবাক হয়ে যান। হাততালি দিয়ে ওঠেন অনেকে। বিয়ের পরিবেশ আরও আনন্দমুখর হয়ে ওঠে। যদিও ওই নাচ দেখেই নেটপাড়ায় হাসির ফোয়ারা শুরু হয়েছে। অনেকেই মজার সব মন্তব্য করছেন। প্রৌঢ়কে ‘দেশি মাইকেল জ্যাকসন’ তকমা দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement