shono
Advertisement

বিশ্বচ্যাম্পিয়ন ওকুহারার কাছে হেরে জাপান ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু

সিন্ধু, সাইনা হারলেও পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন কিদাম্বি শ্রীকান্ত ও এইচএস প্রনয়। The post বিশ্বচ্যাম্পিয়ন ওকুহারার কাছে হেরে জাপান ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু appeared first on Sangbad Pratidin.
Posted: 11:29 AM Sep 21, 2017Updated: 06:07 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিভি সিন্ধু বনাম নোজোমি ওকুহারা। আগেও বহুবার দু’জনে একে-অপরের মুখোমুখি হয়েছেন। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকেই দুই শাটলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নোজোমির কাছে হেরেছিলেন। তারপর কোরিয়া ওপেন সুপার সিরিজের ফাইনালে হারিয়ে নিয়েছিলেন বদলা। কিন্তু ফের একবার জাপানি শাটলারের কাছে হেরে গেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। ওকুহারার কাছে জাপান ওপেন সুপার সিরিজের দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট গেমে হেরে ছিটকে গেলেন সিন্ধু। খেলার ফল ওকুহারার পক্ষে ২১-১৮, ২১-৮। একই হাল সাইনা নেহওয়ালেরও। তিনিও স্ট্রেট সেটেই হারলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও অলিম্পিকে সোনাজয়ী ক্যারোলিন মারিনের কাছে। খেলার ফল সাইনার বিপক্ষে  ১৬-২১, ১৩-২১।

Advertisement

[ডার্বির আগে সৌজন্য, বাগান তাঁবুতে গিয়ে হামলার নিন্দা ইস্টবেঙ্গল কর্তাদের]

বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই সিন্ধুর উপর চাপ বাড়াতে শুরু করেন ওকুহারা। প্রথম গেম থেকেই ঘরের কোর্টে নিজেকে মেলে ধরেন জাপানি শাটলার। উলটোদিকে, কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারছিলেন না সিন্ধু। শেষপর্যন্ত লড়াই করলেও ২১-১৮ পয়েন্টে গেমটি জিতে যান ওকুহারা। দ্বিতীয় গেমে সিন্ধুর অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। প্রথম গেমের লড়াইটুকুও করতে ব্যর্থ হন তিনি। ফলস্বরূপ মাত্র ২১-৮ গেমে সিন্ধুকে উড়িয়ে জাপান ওপেন সিরিজের কোয়ার্টার ফাইনালে উঠলেন বিশ্বচ্যাম্পিয়ন ওকুহারা।

[ধোনির পর ফের এক ভারতীয় ক্রীড়াবিদের চরিত্রে দেখা যাবে সুশান্তকে!]

তবে সিন্ধু হারলেও পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন কিদাম্বি শ্রীকান্ত ও এইচএস প্রনয়। দু’জনেই জয় পেলেন স্ট্রেট গেমে। ২১-১৬, ২৩-২১ ফলে প্রনয় হারালেন সু জেন হাও-কে। উলটোদিকে শ্রীকান্ত জিতলেন ইয়ুন হু-র বিরুদ্ধে। খেলার ফল শ্রীকান্তের পক্ষে ২১-১২, ২১-১১।

[পাণ্ডিয়াকে নিয়ে মন্তব্য করে নেটদুনিয়ায় হাসির খোরাক এই পাক সাংবাদিক]

The post বিশ্বচ্যাম্পিয়ন ওকুহারার কাছে হেরে জাপান ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার