shono
Advertisement
Vinesh Phogat

ব্রিজভূষণের ষড়যন্ত্রে আটকে অলিম্পিক পদকের স্বপ্ন! কুস্তির ম্যাটে ফিরে ফের বিস্ফোরক ভিনেশ

বিধায়ক নির্বাচিত হয়েছেন, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 02:01 PM Apr 28, 2026Updated: 02:01 PM Apr 28, 2026

তাঁর জীবন যেন বিতর্কের আরেক নাম। অলিম্পিকে নিশ্চিত পদক হাতছাড়া হয়েছিল। রাজনীতিতে পা রেখেও সমালোচনার শিকার হয়েছেন। সেই ভিনেশ ফোগাট আবারও খবরের শিরোনামে। তারকা কুস্তিগিরের তোপ, কুস্তির ম্যাটে তাঁর প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে কুস্তি ফেডারেশন। ফলে এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে পারছেন না অলিম্পিক ফাইনালে ওঠা কুস্তিগির।

Advertisement

২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। তারপর বিধায়ক নির্বাচিত হয়েছেন, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। তাঁর পরিকল্পনা ছিল, আগামী মাসে ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেবেন। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য। নিয়ম অনুযায়ী, ২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০২৬ ফেডারেশন কাপের পদকজয়ীরা নামতে পারবেন ট্রায়ালে। এছাড়া ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে পদকজয়ীরাও ট্রায়ালে নামার সুযোগ পাবেন।

ওজন বিতর্কে তাঁর পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। অধরা মাধুরী অলিম্পিক পদক জয়ের লক্ষ্যে আবারও কুস্তির ম্যাটে ফিরেছেন ভিনেশ। ফেডারেশনের অসহযোগিতায় কি ফের ধাক্কা খাবে তাঁর স্বপ্ন?

ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে নাম দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ এপ্রিল। কিন্তু ভিনেশের অভিযোগ, নাম নথিভুক্ত করতে গিয়ে তিনি দেখেন, পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। ফেডারেশনের কর্তাদের ফোন করে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি ভিনেশের। তাঁর মতে, ফেডারেশনের তরফ থেকে ষড়যন্ত্র চলছে তাঁর বিরুদ্ধে। কয়েকদিন আগে ফেডারেশন কাপেও একেবারে শেষ মুহূর্তে নিয়ম পালটে তাঁকে নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ ভিনেশের। যদিও ভিনেশের অভিযোগ একেবারে নস্যাৎ করে দিয়েছন কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট সঞ্জয় সিং, যিনি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

উল্লেখ্য, যৌন হেনস্তার অভিযোগ ওঠা কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছিলেন ভিনেশ। ধর্নামঞ্চ থেকেই অলিম্পিকের প্রস্তুতি নেন। পৌঁছে যান অলিম্পিক ফাইনালে। কিন্তু ওজন বিতর্কে তাঁর পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। অধরা মাধুরী অলিম্পিক পদক জয়ের লক্ষ্যে আবারও কুস্তির ম্যাটে ফিরেছেন ভিনেশ। ফেডারেশনের অসহযোগিতায় কি ফের ধাক্কা খাবে তাঁর স্বপ্ন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement