Advertisement
মেয়ের বিদায়ে বাবা আমিরের চোখে জল! দেখুন ইরা খানের রাজকীয় বিয়ের অ্যালবাম
ঠিক যেন স্বপ্নের বিয়ে! দেখুন 'হোয়াইট ওয়েডিং থিম' বিয়ের প্রতিটা মুহূর্ত।
৩ জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন। এবার ১০ তারিখ উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে রাজকীয়ভাবে খ্রিস্টান মতে বিয়ে করলেন আমিরকন্যা ইরা খান।
পরনে সাদা গাউন। মাথায় ভেল। ঠিক যেন স্বপ্নের বিয়ে ইরা খানের। প্রথমবার প্রকাশ্যে যত্নশীল বাবা হিসেবে ধরা দিলেন আমির খান।
তাজ আরাভলি রিসর্ট থেকে একাধিক বিয়ের ছবি প্রকাশ্যে এল। যেখানে বর-কনে ইরা-নূপুরের মিষ্টি মুহূর্ত প্রত্যক্ষ করা গিয়েছে।
দিন কয়েক ধরেই সোশাল মিডিয়ায় প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে চুটিয়ে মজা করতে দেখা গিয়েছে আমির খানকে।
তিন দিন ব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে কোনওরকম খামতি রাখেননি আমির খান। আর বিয়ে সম্পন্ন হতেই বাবা আমিরের চোখে জল। পকেট থেকে রুমাল বের করে মুছলেন।
Published By: Sandipta BhanjaPosted: 06:58 PM Jan 11, 2024Updated: 06:58 PM Jan 11, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
