Advertisement
শুধু সিদ্ধান্ত নয়, অনস্ক্রিন এই নায়কদেরও গভীর চুমু খেয়েছেন দীপিকা পাড়ুকোন
এই মুহূর্তে বলিউডের হট টপিক দীপিকা ও সিধান্তের দীর্ঘ চুম্বন।
দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়াঁ’ ছবির ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই সিদ্ধান্ত চতুর্বেদী আর দীপিকার একাধিক চুম্বনের দৃশ্য নিয়ে হইচই পড়ে গিয়েছে বলিউডে। অনেকেই বলছেন, বহুদিন পর সিনেমার পর্দায় ফিরে এসে দীপিকা যেন তাঁর সাহসীপনাকেই ফুটিয়ে তুলছেন সবচেয়ে বেশি। তবে সিনেমার পর্দায় এর আগেও বহুবার, বহু নায়কের ঠোঁটে ঠোঁট রেখেছেন দীপিকা পাড়ুকোন। শুধু বলিউডে নয়, হলিউড নায়কের সঙ্গে লিপলকে আটকে গিয়েছিলেন দীপিকা।
গেহরাইয়াঁ’ ছবির গল্পে উঠে আসবে ত্রিকোণ প্রেমের গল্প। তুতো বোনের হবু বরের সঙ্গে প্রেমে লিপ্ত হবেন দীপিকা পাড়ুকোন। এই প্রথমবার সিদ্ধান্তের সঙ্গে জুটি বেঁধেই সবার নজর কেড়ে নিলেন অভিনেত্রী।
তবে শুধুই চুমু নয়, এই ছবিতে লাল বিকিনিতেও নিজেকে মেলে ধরেছেন দীপিকা। বিকিনি রূপে দীপিকাকে দেখে ইতিমধ্যেই শোরগোল শুরু। তার উপর সিদ্ধান্তের ঠোঁটে উষ্ণ চুমু।
XXX: Return of Xander Cage ছবি থেকেই হলিউডে পা রাখেন দীপিকা। এই ছবিতেই হলিউডের জনপ্রিয় নায়ক ভিন ডিজেলের সঙ্গে ঠোঁটঠাসা চুমু খেয়ে শিরোনামে উঠে আসেন দীপিকা পাড়ুকোন। এই চুমুর ভিডিও শোরগোল ফেলে দিয়েছিল সিনেমহলে।
তখন সবে প্রেমের সূত্রপাত। রণবীর কাপুরকে ভুলিয়ে দীপিকা তখন মজেছেন রণবীর সিংয়ের সঙ্গে। ঠিক সেই সময়ই সঞ্জয়লীলা বনশালির হাত ধরে রামলীলা ছবিতে জুটি বাঁধেন রণবীর ও দীপিকা। দুজনের রসায়ন বুঝতে দেরি করেননি বনশালি। আর তাই তো ছবিতে রাখলেন একের পর এক চুমুর দৃশ্য।
সইফ আলি খানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। লাভ আজকাল, ককটেল ও রেস ছবিতে সইফের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ও চুম্বন নজর কেড়েছিল দর্শকদের।
Published By: Akash MisraPosted: 07:35 PM Jan 25, 2022Updated: 08:14 PM Feb 01, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
