Advertisement
ঐশ্বর্যকে 'এক চুটকি সিন্দুর কি কিমত' শেখালেন রেখা? কান লুক ভাইরাল হতেই প্রশ্ন নেটপাড়ার
ফ্রেঞ্চ রিভেরাঁয় ব্রহ্মাণ্ডসুন্দরীর রাজকীয় লুকে চর্চায় শ্বশুরের প্রাক্তন প্রেম।
বলিউডের অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে সর্বত্র, রেখার সিঁথিতে সিঁদুর দেখলেই সবার মনে একটাই প্রশ্ন দানা বাঁধে। কার জন্য এই সিঁদুর পরেন তিনি? সিঁথি রাঙিয়ে কম কটুক্তির শিকার হননি এভারগ্রিন রেখা। তবুও নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে আজও মাথা ভর্তি সিঁদুরে দেখা যায় তাঁকে। এবার ঐশ্বর্য রাই বচ্চনের কান লুকে তেমন অনুপ্রেরণাই খুঁজে পেল নেটপাড়া।
কান ফিল্ম ফেস্টিভ্যালের লাল গালিচায় ঐশ্বর্য রাই বচ্চনের সিঁদুর পরা লুক দেখে নেটপাড়া টেনে আনলেন রেখা প্রসঙ্গ। শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার মাখো মাখো সম্পর্কের কথা এযাবৎকাল কারোরই অজানা নয়! বহুবার এমন প্রশ্নও উটেছে যে, রেখার সিঁথির সিঁদুর কি বিগ বি'র জন্যই?
দুই তারকার প্রেমের সম্পর্ক সংসারে পরিণতি না পাক, রেখা-অমিতাভের প্রেম নিয়ে চিরকাল চর্চা বলিউডে। তাই এবার বচ্চনদের বউমার রাজকীয় কান লুক দেখে নেটপাড়ার প্রশ্ন, ঐশ্বর্যকে এক চুটকি সিন্দুর কি কিমত' শেখালেন কি শ্বশুকের প্রাক্তন রেখা? যদিও বড়ই অমূলক কিংবা অযাচিত কৌতূহল, তবে সোশাল মিডিয়ার নীতিপুলিশদের থামার নাম নেই!
বুধবার রাত থেকেই ঐশ্বর্যর কান লুক নিয়ে সরগরম নেটপাড়া। পরনে দুধসাদা ও সোনালি-রুপোলি জরির মিশেলে মনীশ মালহোত্রার তৈরি ডিজাইনার বেনারসি শাড়ি। এই শাড়ির সঙ্গে ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা এবং একটি বড় হিরের গয়না পরেছিলেন অভিনেত্রী। হাতে চুনীর আংটি। গলার মালার দাম আনুমানিক কয়েক কোটি টাকা। এমনকী তাঁর শাড়িতেও সোনা-রুপোর জরির কাজ রয়েছে।
Published By: Sandipta BhanjaPosted: 04:20 PM May 22, 2025Updated: 04:20 PM May 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
