Advertisement
রঙেই লুকিয়ে উত্থান-পতন, দিন বুঝে পোশাক পরলে ভাগ্য ফিরতে বাধ্য!
জানেন, পছন্দের রং বলে দেয় কেমন মানুষ আপনি?
জীবনে রঙের গুরুত্ব অনেক। পছন্দের রং বলে দেয় কেমন মানুষ আপনি। কিন্তু জানেন কি ভাগ্যও ফেরাতেও অব্যর্থ সেই রংই? শুধু জেনে বুঝে পদক্ষেপ করতে হবে। দিন বুঝে বেছে নিতে হবে পোশাক। তাহলেই কেল্লাফতে! আপনার উন্নতি আটকায়, সাধ্যি কার! চলুন আজ জেনে নেওয়া যাক সপ্তাহের কোন দিনে কোন রঙের পোশাক পরলেই খুলবে কপাল।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোমবারের শাসক হল চন্দ্র। যা আবেগ, এনার্জির প্রতীক। এই দিনে পরুন সাদা, রূপোলি অথবা নীল ঘেষা কোনও রঙ। তা আপনার মানসিক স্বাস্থ্য ভালো করবেই। কেটে যাবে দুশ্চিন্তা-উদ্বেগ।
মঙ্গলবারের শাসকগ্রহ হল মঙ্গল। যা শক্তি, সাহস এবং সংকল্পের প্রতীক। তাই এই দিনে পরুন লাল অথবা মেরুন রঙের পোশাক। মঙ্গলবার এই রঙের পোশাক পরলে বাড়বে আত্মবিশ্বাস। অলসতা কাটিয়ে নতুন কাজের উদ্যাম পাবেন।
বুধবারের সঙ্গে জড়িয়ে বুধ গ্রহ। যা যোগাযোগ, বুদ্ধিমত্তা, নতুনত্ব ও ব্যালান্সের প্রতীক। এই দিনে সবুজ রঙের পোশাক পরতে ভুলবেন না। দেখবেন ভাগ্য বদলাবেই, বদল আসবে আপনার আচরণেও।
বৃহস্পতিবারের শাসক গ্রহ হল বৃহস্পতি। এই বৃহস্পতিকে ধন, জ্ঞান, সম্মান, সন্তান প্রতীক মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, এই দিনে হলুদ পরলেই কাটে দুর্ভোগ। ফেরে ভাগ্য।
শুক্রবারের শাসক গ্রহ হল শুক্র। যা ভোগ-বিলাস, আরাম-আনন্দ এবং সৃষ্টিশীলতার প্রতীক। এইদিনে তাই পরুন গোলাপি, সাদা বা অন্যকোনও প্যাস্টেল রঙের পোশাক। তাহলেই আর পিছনে ফিরে তাকাতে হবে না।
Published By: Tiyasha SarkarPosted: 08:19 PM Feb 19, 2026Updated: 08:19 PM Feb 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
