shono
Advertisement
Rahul Gandh

সম্ভব হল না অবতরণ! মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের

এবার বিমান বিভ্রাটে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এর আগেও একাধিকবার কংগ্রেস নেতার বিমানে বিভ্রাট হয়েছে।
Published By: Subhajit MandalPosted: 10:20 PM Sep 08, 2026Updated: 10:20 PM Sep 08, 2026

এবার বিমান বিভ্রাটে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। খারাপ আবহাওয়ার জন্য লখনউতে সময়মতো অবতরণ করতে পারল না তাঁর বিমান। প্রায় মিনিট দশেক আকাশে চক্কর কাটার পর দ্বিতীয় চেষ্টায় বিমানটি নিরাপদভাবে অবতরণে সক্ষম হল।

Advertisement

মঙ্গলবার দুপুরে দিল্লি থেকে লখনউ যাওয়ার কথা ছিল রাহুলের বিমানের। সেই মতো তিনি লখনউয়ের বিমান ধরেন। বেলা ৩টে ৪৫ মিনিট নাগাদ তাঁর এয়ার ইন্ডিয়ার AI-1717 বিমানটি লখনউ বিমানবন্দরে নামার কথা ছিল। সেসময় খারাপ আবহাওয়ার জন্য অবতরণ করতে পারেননি পাইলট। বাধ্য হয়ে বিমানটি আকাশে চক্কর কাটতে থাকে। প্রায় মিনিট দশেক চক্কর কাটার পর ফের অবতরণের চেষ্টা করেন পাইলট। এবার তিনি সফল হন। রাহুল-সহ যাত্রীরা নিরাপদই রয়েছেন বলে খবর। লখনউ থেকে সোজা নিজের লোকসভা কেন্দ্র রায়বরেলি গিয়েছেন রাহুল। সেখানে দিন দুইয়ের কর্মসূচি রয়েছে লোকসভার বিরোধী দলনেতার।

সূত্র বলছে, রাহুলের বিমান যেভাবে মাঝআকাশে চক্কর কাটল, সেটা রুটিন প্রক্রিয়া। কোনও সময় খারাপ আবহাওয়া বা রানওয়েতে অন্য কোনও সমস্যার জন্য বিমান অবতরণে সমস্যা থাকলে এভাবে আকাশে চক্কর কাটাটাই দস্তুর। ওই পরিস্থিতিতে পাইলটরা সাধারণত বিমানকে নিরাপদ উচ্চতায় নিয়ে গিয়ে অপেক্ষা করার চেষ্টা করেন। পরিস্থিতি অনুকূল হলে আবারও অবতরণের চেষ্টা করা হয়। রাহুল গান্ধীর বিমানের ক্ষেত্রেও সেটাই করা হয়েছে।

রাহুল বা অন্যান্য ভিভিআইপিদের বিমানে এই ধরনের বিভ্রাট নতুন নয়। এর আগেও একাধিকবার কংগ্রেস নেতার বিমানে বিভ্রাট হয়েছে। রাহুলের পরিবারে বিমান দুর্ঘটনায় মৃত্যুর নজিরও রয়েছে। ১৯৮০ সালে রাহুল গান্ধীর কাকা সঞ্জয় গান্ধী দিল্লিতে বিমান দুর্ঘটনাতেই মারা যান। সেই বিমানটি অবশ্য তিনি নিজেই ওড়াচ্ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement