Advertisement
'ডার্লিং ওয়াইফ'! জন্মদিনে বৈশাখীকে 'স্ত্রী' সম্বোধন করে ভালবাসায় ভরালেন শোভন, দেখুন ছবি
নিজেদের বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বৈশাখী।
আজ অর্থাৎ ২৫ এপ্রিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাত ১২ টায় শোভন চট্টোপাধ্যায় ও মেয়ে মেহুল-সহ ঘনিষ্ঠদের নিয়েই সেলিব্রেশনে মাতলেন তিনি।
মেয়ে ও শোভনকে পাশে নিয়ে কেক কাটলেন বৈশাখীদেবী। তাঁদের তরফে পেলেন উপহারও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করলেন বৈশাখী।
কিন্তু বৈশাখীকে কী উপহার দিলেন শোভন? একটি ছবিতে দেখা যাচ্ছে বৈশাখীর হাতে একটি কার্ড। কাগজের ফুলে সাজানো সেই কার্ডের উপর লেখা, "ডার্লিং ওয়াইফ।"
কেক কাটা, উপহার লেনদেনের পর ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিলেন শোভন-বৈশাখী। আলিঙ্গনের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
Published By: Tiyasha SarkarPosted: 04:28 PM Apr 25, 2023Updated: 04:28 PM Apr 25, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
