Advertisement
হইচই-এর পর্দায় আসছে একাধিক সিনেমা ও সিরিজ! সৌমিত্র, অনির্বাণ, স্বস্তিকা, শ্রাবন্তী -কে নেই?
থ্রিলার সিনেমা, রগরগে রোম্যান্টিক সিরিজ, সবই থাকছে হইচই-এ। জানুন বিশদে।
এইপ্রথমবার ডিজিটাল ময়দানে পা রাখছে শ্রাবন্তী-সোহম জুটি। বড় পর্দায় এর আগে দুই তারকাকে একসঙ্গে দেখা গেলেও হইচই-এর পর্দায় ফের 'ইনটিউশন' নামক সিরিজে দেখা যাবে তাঁদের।
হইচই-এর ব্যোমকেশ বক্সী হিসেবে অনির্বাণ ভট্টাচার্য বহু আগেই দর্শকমনে ছাপ ফেলেছেন। এবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মগ্ন মৈনাক গল্পটি নিয়ে নয়া ব্যোমকেশ সিরিজ আনছেন অভিনেতা।
প্রথমবার পর্দায় নেটিবাচক চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়। গঙ্গা নামে এক মাফিয়ারাজের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই সিনেকাহিনি অভিনেতা রুদ্রনীল ঘোষের মস্তিষ্কপ্রসূত।
আবারও সাহিত্যকে ছকভাঙা ফরম্যাটে ফেলে দেবালয় ভট্টাচার্যের নতুন ওয়েব সিরিজ আসছে- দেবদাস। রহস্য-রোমাঞ্চ সব উপকরণই মজুত। অভিনয়ে রাইমা সেন, অর্জুন চক্রবর্তী এবং মধুমিতা সরকার।
আবারও সম্পর্কের ঘেরাটোপে রহস্য-রোমাঞ্চ নিয়ে হাজির হচ্ছে রাইমা সেন ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত হইচই-এর জনপ্রিয় সিরিজ 'হ্যালো'।
Published By: Sandipta BhanjaPosted: 08:54 PM Sep 18, 2020Updated: 08:54 PM Sep 18, 2020
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
