Advertisement
সন্তানই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিচ্ছেদের পরও এই তারকারা একসঙ্গে পালন করছেন মা-বাবার দায়িত্ব
স্বামী-স্ত্রী হিসেবে বনিবনা না হওয়ার কারনে দীর্ঘ দাম্পত্যে ইতি টেনেছেন বলিউডের বহু সেলেব। কিন্তু, সম্পর্কের তিক্ততা কোনওভাবেই সন্তানের উপর পড়তে না দিয়ে একসঙ্গে বাবা-মায়ের দায়িত্ব পালন করেন যে প্রাক্তন তারকা দম্পতিরা।
এক সময়ে বলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত ছিলেন হৃত্বিক রোশন ও সুজান খান। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১৪-এর নভেম্বরে আলাদা হয়েছে হৃত্বিক রোশন ও সুজান খানের পথ। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব আজও অটুট প্রাক্তন দম্পতির। বিবাহবিচ্ছেদের পর মা-বাবা হিসেবে আজও একসঙ্গে দুই সন্তানের দেখভালের দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখেন না হৃত্বক-সুজান।
অভিনয় প্রযোজনার ক্ষেত্রে নামের সঙ্গে জুড়েছে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট তকমা। তিনি আর কেউ নন, সুপারস্টার আমির খান। দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক আজও 'স্বাভাবিক'। প্রথম পক্ষের সন্তান ইরা খানের বিয়েতে একসঙ্গে নজর কেড়েছিলেন রীনা-কিরণ। ব্যক্তিগত সম্পর্কে যেমন তিক্ততা নেই ঠিক তেমনই আলাদা থেকেও সন্তানের প্রতি সকল দায়িত্ব পালন করেন তাঁরা।
কয়েক বছর আগে স্বামী-স্ত্রী হিসেবে সম্পর্ক ছিন্ন হয়েছে ফারহান আখতার ও অধুনা ভবানির। বর্তমানে শিবানী দাণ্ডেকারের সঙ্গে সুখের সংসার তাঁর। তবে আজও সন্তানের স্বার্থে প্রাক্তন স্ত্রী অধুনার সঙ্গে সম্পর্ক রাখেন অভিনেতা।
হার্দিক পাণ্ডে ও নাতাশা দালালের বিবাহবিচ্ছেদ এক সময় হয়ে উঠেছিল পেজ ৩-এর চর্চিত টপিক। কয়েক বছর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে হার্দিক নাতাশার। ইতিমধ্যেই নতুন সম্পর্কে জড়িয়েছেন ক্রিক্রেট তারকা। তবে আজও বাবা-মা হিসেবে একসঙ্গে সন্তানের দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন সেলেব দম্পতি।
বিবাহবিচ্ছেদের পর একসঙ্গে সন্তানের দায়িত্ব পালন করেন ইন্ডাস্ট্রির আরও এক প্রাক্তন দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরা। দাম্পত্য শেষ হলেও আরহান আজও মা-বাবা দুজনের সঙ্গেই থাকেন। সুরা খানের সঙ্গে আরবাজের দ্বিতীয় বিয়ে থেকে তাঁদের কন্যা সন্তানের জন্মের সময় বাবার সর্বক্ষণের সঙ্গী ছিলেন আরহান।
একটু পিছনে ফিরে তাকালে মনে পড়ে যায় ছোটে নবাব সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কথা। ২০০৫ সালে বিচ্ছেদের পর করিনার সঙ্গে সংসার পেতেছেন। সইফিনার দুই সন্তানের সঙ্গে প্রথম পক্ষের সন্তানদের প্রতিও সমান দায়িত্ব পালন করেন সইফ। সারা-ইব্রাহিমও করিনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। বলা বাহুল্য, সইফ-অমৃতা দুজনে আজও তাঁদের সন্তানদের প্রতি মা-বাবা হিসেবে দায়িত্ব পালনে ব্যক্তিগত তিক্ততার কোনও প্রভাব পড়তে দেননি।
সলমনের ভাই সোহেলের সঙ্গে কয়েক বছর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে প্রাক্তন স্ত্রী সীমা সচদেবের। স্বামী-স্ত্রী হিসেবে সম্পর্ক এক সুতোয় বাঁধা না থাকলেও, মা-বাবা হিসেবে আজও তাঁরা একই পথের পথিক।
বিবাহবিচ্ছেদের পর একসঙ্গে সন্তানের দায়িত্বভার গ্রহণ করে যাঁরা সেই তালিকায় রয়েছেন অর্জুন রাম ও তাঁর প্রাক্তন স্ত্রী মেহর। দীর্ঘ ২১ বছরের দাম্পত্যে থাকার পর ২০১৯-এ ইতি টেনেছেন দাম্পত্যে। ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন হলেও সন্তানের বিষয়ে আজও একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করেন তাঁরা।
চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেতা বাদশা মৈত্র। কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক রাহুলের। কঠিন বাস্তবকে মানতে পারেননি রুদ্রনীল। এই খবর যেন মিথ্যা হয়, এমনই প্রার্থনা করছেন অভিনেতা। শুটিংয়ের সময় নিরাপত্তা আরও বাড়ানো দরকার বলেও দাবি করেন তিনি।
Published By: Kasturi KunduPosted: 09:39 PM Mar 29, 2026Updated: 05:15 PM Mar 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
