Advertisement
'সাদা রঙের পৃথিবী'তে বিধবাদের বাঁচানোর লড়াই, ট্রেলার লঞ্চে শ্রাবন্তী-দেবলীনা-অনন্যারা
রাজর্ষি দের পরিচালনায় তৈরি এই ছবির মুক্তি ফেব্রুয়ারিতেই।
বারণসীতে পাচার হয়ে যাচ্ছে একের পর এক বিধবা। কোন রহস্য লুকিয়ে এর নেপথ্যে? জানা যাবে রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' ছবিতে।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ট্রেলার লঞ্চে অভিনেত্রীকে লাল ড্রেসে দেখা যায়।
শ্রাবন্তী ছাড়াও ছবির অন্যতম মুখ্য চরিত্র অনন্যা বন্দ্যোপাধ্যায়। সাদা পোশাকে সেজে ট্রেলার লঞ্চে এসেছিলেন তিনি।
ছবিতে বিধবার চরিত্রে দেখা গিয়েছে দেবলীনাকে। ট্রেলার লঞ্চে অভিনেত্রীর পরনে ছিল সাদা টপ ও ব্ল্যাক স্কার্ট।
পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রিচা শর্মা। নীলাভ শর্টস্কার্ট ও টপের সঙ্গে ব্ল্যাক জ্যাকেট পরেছিলেন তিনি।
এছাড়াও ছবিতে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, মল্লিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী গুহরায়, দেবশ্রী গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা বসু, অরুণাভ দে রায়, ঈশান মজুমদারের মতো অভিনেতা।
Published By: Suparna MajumderPosted: 01:42 PM Feb 02, 2024Updated: 02:00 PM Feb 02, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
