Advertisement
অনন্ত-রাধিকার সঙ্গীতে হাজির বলিউড-হলিউড, আম্বানিদের থেকে কারা কত পারিশ্রমিক নিচ্ছেন?
অনন্ত-রাধিকাকে শুভেচ্ছা জানাতে গুজরাটের জামনগরে হাজির বিশ্বের তাবড় ব্যক্তিত্বরা। দেখুন অ্যালবাম।
বলিউডের খান-কাপুর সাম্রাজ্যের সঙ্গে মিশে গেল পপ তারকা রিহানা, অ্যাডামসরাও। আম্বানির ডাকে জামনগরে একছাদের তলায় বলিউড-হলিউড।
মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর থেকে জামনগরে গেলেন শাহরুখ খান (Shah Rukh Khan), গৌরী খান, আরিয়ান খান, ও সুহানা। শাহরুখও পারফর্ম করবেন। তিনিও নাকি কোটি টাকা হাঁকিয়েছেন।
ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা! এলাহি আয়োজন তো থাকবেই। ধুতি পরে পৌঁছে গেলেন আমির খানও।
প্রাকবিবাহ অনুষ্ঠানেই (Anant-Radhika’s Pre-Wedding Bash) যা চমক দিচ্ছেন, বিয়ের দিন যে আয়োজনের কলেবরের পরিধি আরও বাড়বে, তা নিঃসন্দেহে বলা যায়। বড়ে মিঞা অক্ষয় কুমারকেও দেখা গেল জামনগরে।
বৃহস্পতিবার সাত সকালে জামনগরে পৌঁছে গিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir-Alia)। সঙ্গে নীতু কাপুর। ছোট্ট রাহাও কিন্তু বাদ গেল না! রণবীর-আলিয়ার নাকি লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নেবেন।
বিশ্বের অন্যতম বিগ বাজেট এই প্রাকবিবাহ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য যে যাঁর নিজের টিম নিয়ে জামনগরে এসে পৌঁছেছেন রিহানা, অ্যাডাম ব্ল্যাকস্টোন, জে ব্রাউনরা।
প্রাকবিবাহ অনুষ্ঠান শুরুর একদিন আগেই জামনগরে পৌঁছলেন সলমন খান, রানি মুখোপাধ্যায়রা। শচীন তেন্ডুলকর, হার্দিক পাণ্ডিয়া, রোহিত, সাইনা নেহওয়ালদের মতো তাবড় ক্রীড়া ব্যক্তিত্বরাও উপস্থিত।
সকলেই অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য মোটা টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। ৬৬ থেকে ৭৪ কোটি টাকা নিচ্ছেন পপ গায়িকা রিহানা।
Published By: Sandipta BhanjaPosted: 07:51 PM Mar 01, 2024Updated: 08:02 PM Mar 01, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
