Advertisement
একের পর এক রাস্তায় ধস, সেতুতে ফাটল, দেখুন বৃষ্টি বিপর্যস্ত উত্তরবঙ্গের ভয়ংকর ছবি
এখনই বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীর।
লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের পরিস্থিতির আরও অবনতি। একাধিক জায়গায় নেমেছে ধস। সেতুতে দেখা দিয়েছে ফাটল।
টানা বৃষ্টিতে ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস। পোখরিয়াবং থেকে সুখিয়াপোখরি এবং ঘুম থেকে বিজনবাড়ি পর্যন্ত রাস্তায় ধস। মানেভঞ্জন থেকে রিমবিক রোডে একটি ছোট সেতু বিপর্যস্ত। ৩১ নম্বর জাতীয় সড়কের বালাসন সেতুতে দেখা গিয়েছে ফাটল।
পশ্চিম সিকিমের রাংডাংয়ে রেশি নয়াবাজার, সিংশোর সেতুর ডেন্টাম উতরে, চৌরাস্তার হিগাঁও থেকে ছায়াতল পর্যন্ত এবং গ্যালসিং বাজারের গ্যালসিং থেকে সাকিয়ং পর্যন্ত রাস্তা বন্ধ। নামচি-মেল্লি ভাই কিতম রোড, ডেনচ্যাংয়ের কাছে নামচি-জোরথাং, ভিউপয়েন্টের কাছে নামচি-নামথাং, নরকঝোড়ার নামথাং-রংপো, গাগুনির রাভাংলা-ইয়াংথাং, ত্থুল্লু গোলাইয়ের জোড়থাং-মেল্লি, নামচি-ডামথাং রোড বন্ধ রয়েছে।
Published By: Sayani SenPosted: 04:53 PM Oct 20, 2021Updated: 04:54 PM Oct 20, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
