Advertisement
স্বামী জড়িয়েছেন পরকীয়ায়! প্রেমিক ধোঁকা দিচ্ছেন না তো? 'ডিভোর্স ডাস্ট'ই ধরাবে প্রতারক
প্রেমের সপ্তাহে সম্পর্কের উদযাপনে মেতেছে বহু যুগল। অথচ সম্পর্কের আয়ু নিয়ে আবার নানা মুনির নানা মত।
প্রেমের সপ্তাহে সম্পর্কের উদযাপনে মেতেছে বহু যুগল। অথচ সম্পর্কের আয়ু নিয়ে আবার নানা মুনির নানা মত। অনেকের মতে, ব্যস্ততার যুগে সম্পর্কের আয়ু কমছে। খুঁটিনাটি ইস্যুতেই বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন বহু যুগল।
বিচ্ছেদের নেপথ্যে রয়েছে হাজারও কারণ। সমীক্ষা বলছে, পরকীয়ার জেরেই নাকি সম্পর্কে ভাঙন ধরে সবচেয়ে বেশি। তাই বর্তমান প্রজন্মের অনেকেই আর কোনও স্থায়ী সম্পর্কে জড়াতে চান না। তাই তাদের অভিধানে জুড়েছে সিচুয়েশানশিপের মতো অন্য ধারার সম্পর্কের সংজ্ঞা।
গাঢ় সম্পর্কে থাকলেও আপনি কি প্রেম নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে? বারবার মনের হচ্ছে মনের মানুষ আপনাকে ঠকাচ্ছেন? সঙ্গী আদৌ প্রতারণা করছেন কিনা, তা বুঝবেন কীভাবে তা-ই বুঝতে পারছেন না?
আপনার জন্য রয়েছে সহজ কৌশল। এবার তবে 'ডিভোর্স ডাস্ট' শব্দের সঙ্গে পরিচিত হওয়ার সময় এসেছে। সামান্য গ্লিটারের সাহায্যে খুব সহজেই মনের মানুষ আদৌ বিশ্বাসযোগ্য কিনা তা নির্ধারণ করতে পারবেন।
একসময় স্বামী কিংবা মনের মানুষের পরকীয়া টের পাওয়া যেত অন্য পারফিউমের গন্ধে কিংবা অন্য নারীর লিপস্টিকের দাগে। সেই জায়গাই দখল করেছে হালফিলের 'ডিভোর্স ডাস্ট'।
'ডিভোর্স ডাস্ট' হল আসলে গ্লিটার দিয়ে সঙ্গীকে চিনে নেওয়া। বর্তমানে বহু তরুণী বিশেষত নাইট ক্লাবে যাওয়ার সময় গায়ে, হাতে, পায়ে গ্লিটার মাখেন। তাতে দু'রকমের সুবিধা। প্রথমত, কোনও বিবাহিত পুরুষ যদি সংস্পর্শে আসেন, তাঁর শরীরে গ্লিটার লেগে যায়। যা দেখলে তাঁর স্ত্রী বুঝতে পারেন স্বামীর পরকীয়ার কথা।
আবার ওই পুরুষ যদি ওই তরুণীর কাছে আর দ্বিতীয়বার ফিরে না আসেন তাহলে তরুণী বুঝতে পারেন যাঁকে প্রেমিক বলে ভাবছিলেন তিনি বাড়িতে স্ত্রীর কাছে বেশ বকাঝকা খেয়েছেন। তাই আর ভুলেও এই পথে এগোচ্ছেন না। ফলে পরিষ্কার হয়ে যায় ওই ব্যক্তির মোটিভ।
Published By: Sayani SenPosted: 09:44 PM Feb 13, 2026Updated: 09:44 PM Feb 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
