Advertisement
কাজল-রানি থেকে শাহরুখপত্নী, গ্ল্যামারের আড়ালে গর্ভপাতের যন্ত্রণা লুকিয়েছেন আর কোন সেলেবরা?
গর্ভপাতের যন্ত্রণা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার নজির কম নেই বলিউডে। কারা রয়েছেন সেই তালিকায় দেখে নিন।
ঝলমলে আলো আর রূপটানের আড়ালে থাকে তারকাদের জীবন। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তাঁদেরও যে জীবনে দুঃখ-কষ্ট জড়িয়ে থাকে তা টের পাওয়া যায় না। কখনও তাঁরা তা লুকিয়ে রাখেন পেশাগত জীবনের অন্তরালে। এই নানা চরাই উতরাইয়ের মধ্যে রয়েছে অভিনেত্রী বা বিনোদুনিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বহু নারীর মাতৃত্বের নানা অধ্যায়। এর মধ্যে রয়েছে গর্ভপাতের মতো ঘটনাও। এ যন্ত্রণা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন এমন নজির কম নেই বলিউডে। কারা রয়েছেন সেই তালিকায় দেখে নিন।
এই তালিকায় প্রথমেই রয়েছেন গৌরী খান। শাহরুখঘরনির জীবনে একাধিকবার ফিরে ফিরে এসেছে গর্ভপাতের মতো ঘটনা। প্রথম সন্তান আরিয়ান কোল জুড়ে আসার আগে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অনেক ঝড়ঝাপটা সহ্য করেছেন গৌরী।
একই ঝড় এসেছিল রানি মুখোপাধ্যায়ের জীবনেও। এই নিয়ে সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন আদিত্যঘরনি। জানিয়েছিলেন, ২০২০ সালে দ্বিতীয়বার সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন নায়িকা। কিন্তু ব্যর্থ হন। গর্ভপাত হয় রানির।
একই যন্ত্রনার মধ্যে দিয়ে গিয়েছেন শিল্পা শেট্টিও। আইভিএফের সাহায্যে সারোগেসির মাধ্যমে দ্বিতীয়বার মা হন শিল্পা। কিন্তু তার আগে একাধিকবার গর্ভপাতের মতো ঘটনা ঘটেছে শিল্পার সঙ্গে।
সাল ২০০১, অন্তঃসত্বা ছিলেন বলি নায়িকা কাজল। ওই বছর 'কভি খুশি কভি গম' ছবির শুটিং করাকালীনই গর্ভপাত হয় কাজলের। যদিও ওই একবারই নয়। মোট দু'বার গর্ভপাত হয়েছে কাজলের।
একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। ছেলে আজাদের জন্মের আগে গর্ভপাত হয়েছিল কিরণের। পরে আইভিএফ ও সারোগেসির সাহায্যে তাঁদের জীবন আলো করে আসে ছেলে আজাদ।
নয় সপ্তাহের অন্তঃসত্বা অবস্থায় গর্ভপাত হয়েছিল অভিনেত্রী তথা রিয়ালিটি শো খ্যাত তারকা গওহর খানের। ছেলে জেহান জন্মের আগে গর্ভপাত হয়েছিল অভিনেত্রীর।
Published By: Arani BhattacharyaPosted: 08:15 PM Feb 13, 2026Updated: 08:15 PM Feb 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
