Advertisement
শীতের বেলায় দোলন রায়ের শালের বাহার, ডিজাইনার ইরানি মিত্র
রকমারি শালে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।
শীতের বেলায় শালের বাহার নিয়ে এলেন ডিজাইনার ইরানি মিত্র। তাঁর রকমারি শালে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী দোলন রায়।
শীত মানেই আলমারি-দেরাজ থেকে শীতপোশাক, লেপ-কম্বল বের করার পালা। এখন সোয়েটার-জ্যাকেটের চল বেশি। কিন্তু শালের আভিজাত্যই আলাদা।
শালের এই আভিজাত্যই নিজের ডিজাইনে তুলে ধরেছেন ইরনি মিত্র। দোলন রায়ের পরা অকার রো শাল জুড়ে রয়েছে তুলসীর বিডস নিয়ে পাতার ডিজাইন আঁকা।
সাদা শাড়ির উপরে কালো শালের ডিজাইনও বেশ আলাদা। জর্জেট, বেনারসি, ইক্কতের মেলবন্ধন বলা যেতে পারে। লম্বাটে জারদৌসি কাজও রয়েছে।
Published By: Suparna MajumderPosted: 04:04 PM Dec 14, 2024Updated: 04:19 PM Dec 14, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
