Advertisement
Durga Puja 2023: দ্বাদশীতেও প্রতিমা দর্শন, জেলায় জেলায় পুজো কার্নিভ্যালে জনতার ঢল
কার্নিভ্যাল উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
দক্ষিণ দিনাজপুরের কার্নিভ্যাল উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন বালুরঘাট স্টেডিয়াম চত্বরে। ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা পরিষদের সভাধিপতি -সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মোট ১৫ টি ক্লাব অংশগ্রহণ করেন এই কার্নিভ্যালে।
ডায়মন্ড হারবারে কার্নিভ্যাল উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ মুহুর্তের সাক্ষী হতে ভিড় জমিয়েছেন জেলার বিভিন্নপ্রান্তের মানুষ।
হুগলিতে পুজো কার্নিভ্যালে অংশ নিয়েছে ১৮ টি ক্লাব। কার্নিভ্যাল উপলক্ষে নিরাপত্তা বেষ্ঠনীতে মুড়ে ফেলা হয়েছে চুঁচুড়া শহর। ঘাটেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।
Published By: Tiyasha SarkarPosted: 08:27 PM Oct 26, 2023Updated: 08:27 PM Oct 26, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
