Advertisement
দিঘার জগন্নাথধাম দর্শনে এসে আপ্লুত বিদেশি ভক্তরা, কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রীকে
জগন্নাথধামকে কেন্দ্র করে চাঙ্গা হচ্ছে দিঘার হোটেল ব্যবসা।
দিঘার জগন্নাথধাম দর্শনে বিদেশি ভক্তরা। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশ থেকে হাজির ২০ জনের দল। রয়েছে শিশুরাও।
ইউক্রেন থেকে আসা এক ভক্ত মি. ভাদিম ক্রিস্তভ বলেন, "এটি আমার জীবনের সবচেয়ে স্বর্গীয় মুহূর্ত। আমি কখনও ভাবিনি, আমি এমন একটি মন্দিরে এসে জগন্নাথদেবের দর্শন পাব। একেবারে পুরীর মতো অনুভব।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন দর্শনার্থীরা। বললেন, "যারা বহুদিন ধরে জগন্নাথদর্শনের অপেক্ষায় ছিলেন, তাঁদের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ।"
Published By: Tiyasha SarkarPosted: 07:02 PM May 24, 2025Updated: 07:10 PM May 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
