Advertisement
আলমারিবন্দি বেনারসিকে দিন আধুনিক রূপ, বিয়ের মরশুমে নজর কাড়বেই আপনার সাবেকী সাজ
বিয়ের বেনারসি মানেই একরাশ স্মৃতি। সময়ের সঙ্গে সেই শাড়ির নকশা পুরনো হয়। কাপড়ের জৌলুসও ফিকে হতে থাকে। কিন্তু প্রিয় শাড়িটি ফেলে দেওয়া যায় না। আলমারিতে তুলে না রেখে তাকে নতুন রূপ দেওয়া সম্ভব। বেনারসির আভিজাত্য বজায় রেখেই তৈরি করা যায় আধুনিক পোশাক। আধুনিক ফ্যাশনে এখন পুরনো শাড়ির ব্যবহার বেশ জনপ্রিয়। নকশা এবং কাপড়ের অবস্থা বুঝে পরিকল্পনা করলে বেনারসি হয়ে উঠতে পারে স্টাইল স্টেটমেন্ট।

বেনারসি জ্যাকেট বা কেপ: পুরনো বেনারসি দিয়ে স্টাইলিশ জ্যাকেট তৈরি করুন। কাপড় বেশি থাকলে লম্বা হাতার জ্যাকেট বানান। কাপড়ের অবস্থা বুঝে হাতকাটা জ্যাকেটও হতে পারে। একরংা কুর্তার সঙ্গে বেনারসি জ্যাকেট পরলে সাজ হবে জমকালো। গোড়ালি পর্যন্ত ঝুলের কেপ এখন খুব চলছে।
আভিজাত্যে ভরা লেহেঙ্গা: বেনারসি শাড়ির নকশা লেহেঙ্গার জন্য আদর্শ। পুরো শাড়িটি ব্যবহার করে ঘেরওয়ালা স্কার্ট তৈরি করুন। সঙ্গে পরুন কনট্রাস্ট রঙের ওড়না। বিয়ের বা উৎসবের মরশুমে এই লেহেঙ্গা অত্যন্ত আকর্ষণীয়। এটি আভিজাত্য ও ঐতিহ্যের এক দারুণ মিশেল।
আধুনিক ক্রপ টপ: শাড়ির আঁচলের অংশটি দিয়ে ক্রপ টপ বানান। ভারী কাজের আঁচল টপের সামনে থাকলে দেখতে ভালো লাগে। জিনস বা সাধারণ স্কার্টের সঙ্গে এই টপ পরা যায়। এটি ইন্দো-ওয়েস্টার্ন সাজের জন্য একদম যুতসই। তরুণ প্রজন্মের কাছে এটি বেশ জনপ্রিয়।
লং কুর্তা বা আনারকলি: পুরো শাড়িটি দিয়ে লম্বা কুর্তা বা আনারকলি তৈরি করুন। বেনারসির ভারী বর্ডার হাতায় বা কলিতে ব্যবহার করা যায়। সাধারণ প্যান্ট বা লেগিংসের সঙ্গে এটি পরুন। ভারী গয়না ছাড়াই এই পোশাকে আপনি অনন্যা হয়ে উঠবেন।
বেনারসি দোপাট্টা বা ওড়না: পুরনো শাড়ির ভালো অংশ কেটে ওড়না বানিয়ে নিন। সাধারণ সালোয়ার স্যুটের সঙ্গে এই ওড়নাটি নিন। এটি আপনার সাধারণ সাজকে মুহূর্তে উৎসবের রূপ দেবে। জমকালো ওড়নাটি আলাদা করে অন্য শাড়ির সাথেও ব্যবহার করা যেতে পারে।
ঘর সাজানোর সরঞ্জাম: শাড়ির মাঝখানের অংশ খুব বেশি খারাপ হলে তা বাদ দিন। ভালো অংশগুলো দিয়ে কুশন কভার বা টেবিল রানার বানান। ঘরের অন্দরসজ্জায় আসবে আভিজাত্যের ছোঁয়া। বেনারসি মোটিফের কুশন ড্রয়িং রুমের চেহারা বদলে দেয় মুহূর্তের মধ্যে।
Published By: Buddhadeb HalderPosted: 08:19 PM Feb 19, 2026Updated: 08:19 PM Feb 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ