Advertisement
গোয়ার ধাঁচে মন্দারমণিতেও 'সানবার্ন ফেস্টিভ্যাল', বিশ্বমানের অনুষ্ঠান দেখতে জলের দরে টিকিট পাবেন কোথায়?
কেন মন্দারমণিতে 'সানবার্ন ফেস্টিভ্যালে'র আয়োজন?
সম্প্রতি মন্দারমণিতে দাঁড়িয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে তাক লাগিয়ে দেন সানি লিওন। এবার সেই মন্দারমণিতেই হতে চলেছে বিশ্বমানের অনুষ্ঠান 'সানবার্ন ফেস্টিভ্যাল'। আগামী ১৬ আগস্ট, রবিবার এই অনুষ্ঠান হতে চলেছে। যার সাক্ষী থাকতে পারেন আপনিও। খরচ অতি সামান্য।
'সানবার্ন ফেস্টিভ্যাল' হল গোয়ার ঐতিহ্য়বাহী সঙ্গীত উৎসব। আইকনিক ইলেকট্রিফাইং ডান্স মিউজিকের আসর গোয়াতেই প্রথম বসেছিল। গত ২০০৭ সালে পারসেপ্ট লাইভের ব্যানারে শৈলেন্দ্র সিং 'সানবার্ন ফেস্টিভ্যালে'র সূচনা করেন। প্রতি বছর সাধারণত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ-বিদেশের পর্যটকরা তাতে অংশ নেন। স্বাভাবিকভাবে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই বাড়তি লাভ করেন।
এবার মুম্বইতে 'সানবার্ন ফেস্টিভ্যাল' হবে। বাণিজ্যনগরীর মহালক্ষ্মী রেসকোর্সে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী ১৮-১৯ ডিসেম্বর হতে পারে অনুষ্ঠান। দেশ-বিদেশে বহু সঙ্গীতপ্রেমী সেখানে ভিড় জমাবেন বলেই আশা করা হচ্ছে।
তবে তার আগে এই প্রথমবার বাংলার বুকে সেই 'সানবার্ন ফেস্টিভ্যালে'র আসর। মন্দারমণির কে সি ভিউ রিসর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের নাম 'সানবার্ন রিলোড সানডাউনার'। অনুষ্ঠানে থাকবেন ডিজে সারটেক, ডিজে হাউডিনি, ডিজে রুদ্র ও আর্কেইন জুটি এবং ডিজে অ্যান্টিম, ডিজে কিচের মতো তারকারা। লাইভ পারফর্ম্যান্স, ইলেকট্রিক মিউজিক, অসাধারণ মঞ্চসজ্জা এবং সঙ্গে সমুদ্র - সব মিলিয়ে সত্যিই রোমাঞ্চকর।
আগামী ১৬ আগস্ট বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে 'সানবার্ন ফেস্টিভ্যাল'। মন্দারমণির কে সি ভিউ রিসর্টে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। ১৮ ঊর্ধ্ব সকলে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। তবে তার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। বেশ কয়েক রকমের টিকিট পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন টিকিটের দাম ১ হাজার ৯৯৯ টাকা। সর্বোচ্চ ৫৫ হাজার টাকা। 'বুক মাই শো'-তে এক ক্লিকে টিকিট বুক করা যাবে।
কিন্তু কেন মন্দারমণিতে 'সানবার্ন ফেস্টিভ্যালে'র আয়োজন? আয়োজকদের দাবি, এই অনুষ্ঠানকে আরও জনপ্রিয় করে তোলাই মূল লক্ষ্য। সে কারণেই বাংলাকে বেছে নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের ফলে মন্দারমণির পর্যটন ব্যবসায়ীরা বিশেষভাবে উপকৃত হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
রাজ্যের পর্যটনশিল্পকে আরও চাঙ্গা করাই লক্ষ্য প্রশাসনের। ক্ষমতায় আসার পর থেকেই দিঘার পর্যটন কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার ফলে খুশি পর্যটকরা। আর পর্যটকরা খুশি হলে মন্দারমণিতে বাড়বে ভিড়। স্বাভাবিকভাবেই তাতে সৈকতনগরীর বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই 'সানবার্ন ফেস্টিভ্যালে'র আয়োজন যে নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ তা বলাই বাহুল্য।
১৫ আগস্ট, স্বাধীনতা দিবসে বেশিরভাগ অফিস, স্কুল, কলেজ ছুটি। পরদিন রবিবার ১৬ আগস্ট 'সানবার্ন ফেস্টিভ্যাল'। মন চাইলে দু'দিনের টানা ছুটিতে পাড়ি জমাতে পারেন মন্দারমণিতে। প্রথমবার এমন অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন আপনিও। তবে এমন ভাবনাচিন্তা থাকলে আগেভাগে টিকিট বুক করতে ভুলবেন না।
পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধের কারণে করিনা কাপুর খান 'কাল হো না হো' থেকে সরে আসেন। সাময়িকভাবে তাঁদের বন্ধুত্ব নষ্ট হলেও পরে আবার একসঙ্গে কাজ করেন করণ জোহর ও করিনা কাপুর খান। আজও সেই বন্ধুত্ব অটুট।
একসঙ্গে বহু ছবিতে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন ও শত্রুঘ্ন সিনহা। পরবর্তীতে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠেছিল বলিউডের বহুল আলোচিত বিষয়ের মধ্যে একটি। বহু বছর পর সংবাদমাধ্যমের সামনে সত্যিটা স্বীকার করেছিলেন শত্রুঘ্ন। ভুল বোঝাবুঝি ও তারকাখ্যাতির কারণেই দূরত্ব তৈরি হয়েছিল। তিনি বলেন, "এখনও আমরা পরস্পরকে সম্মান করি এবং আবার ভালো বন্ধুও।" অমিতাভও তাঁর আত্মজীবনীর প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই বন্ধুত্বের প্রমাণ দিয়েছিলেন।
Published By: Sayani SenPosted: 06:52 PM Aug 02, 2026Updated: 08:00 PM Aug 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
