Advertisement
বসন্তের শুরুতে বরফের চাদরে ঢেকেছে উত্তর সিকিম, বিচ্ছিন্ন ইয়াংথাম-লাচেনে সড়ক যোগাযোগ
পর্যটকদের জিরো পয়েন্ট ও গুরুদংমার লেকে যেতে দেওয়া হচ্ছে না।
বরফের চাদরে মুড়ি দিয়েছে উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালি, লাচুং, জিরো পয়েন্ট, গুরুদংমার লেকের মতো উঁচু পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলো।
কিছু রাস্তা বরফের পুরু আস্তরণে চাপা পড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। সিকিম প্রশাসনের তরফে গাড়ি চালকদের সতর্ক করা হয়েছে।
প্রবল তুষারপাতের জেরে সিকিমের লাচেন ও ইয়ুংথামের মধ্যে সড়ক যোগাযোগ অনেকটাই বিঘ্নিত হয়েছে। ওই রুটে পর্যটকদের গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না।
Published By: Paramita PaulPosted: 07:41 PM Feb 25, 2023Updated: 07:50 PM Feb 25, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
