Advertisement
শিশুশিল্পী থেকে নায়িকা, আমিরের সঙ্গে প্রেমের জল্পনা, বরাবর বেপরোয়া মেজাজ ফতিমার
নায়িকা হিসেবে বলিউডে কেরিয়ার শুরুর আগে ফতিমা ফটোগ্রাফিতে হাত পাকিয়েছিলেন।
শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। 'ইশক', 'চাচি ৪২০', 'ওয়ান টু কা ফোর'-এর মতো সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। বড় হয়ে আবার বাঁধিয়েছেন 'দঙ্গল'। বরাবর মেজাজ ফতিমা সানা শেখের।
শ্রীনগরের মুসলিম পরিবারের সন্তান ফতিমার মা। নাম রাজ তবস্সুম। অভিনেত্রীর বাবা বিপিন শর্মা আবার জম্মুর হিন্দু পরিবারের ছেলে। ফতিমা নিজেকে নাস্তিক বলেই দাবি করেন।
নায়িকা হিসেবে বলিউডে কেরিয়ার শুরুর আগে ফতিমা ফটোগ্রাফিতে হাত পাকিয়েছিলেন। তবে আমির খানের 'দঙ্গল' সিনেমা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ছবিতে গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন ৩২ বছরের অভিনেত্রী।
'দঙ্গল'-এর পর আবার আমিরের সঙ্গে 'ঠাগস অফ হিন্দোস্তান' ছবিতে অভিনয় করেন ফতিমা। আমির ও কিরণ রাওয়ের বিচ্ছেদের ঘোষণার পরই ফতিমার নাম খবরের শিরোনামে আসে। রটনা, 'দঙ্গল' নায়িকার জন্যই আমিরের ঘর ভেঙেছে।
Published By: Suparna MajumderPosted: 04:26 PM May 28, 2024Updated: 05:01 PM May 28, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
