Advertisement
মাখন শরীরে ওয়ামিকার 'ব্ল্যাক ম্যাজিক'! নায়িকার 'খুফিয়া' ছবিতে কামনার আগুন
কখনও 'জুবিলি' ওয়েব সিরিজে, আবার কখনও 'খুফিয়া' সিনেমায় নজর কেড়েছেন অভিনেত্রী।
কখনও 'জুবিলি' সিরিজের নিলোফার, আবার কখনও 'খুফিয়া' সিনেমার চারু হয়ে দর্শকদের মন জয় করেছেন ওয়ামিকা গাব্বি। ক্যামেরার সামনে বরাবর বিন্দাস তিনি।
পাঞ্জাবি পরিবারের মেয়ে ওয়ামিকা। প্রায় দেড় দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। তবে ওয়েব সিরিজ 'জুবিলি'র আগে সেভাবে প্রচারের আলোয় আসার সুযোগ পাননি।
ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’ ছবিতে করিনা কাপুর অভিনীত গীত চরিত্রের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ওয়ামিকা। আবার পরবর্তী কালে 'গ্রহণ' সিরিজের মনজিৎ হিসেবেও দেখা গিয়েছিল তাঁকে।
'জুবিলি' সিরিজের পরই ওয়ামিকাকে দেখা যায় বিশাল ভরদ্বাজ পরিচালিত স্পাই থ্রিলার ফিল্ম 'খুফিয়া'তে। তাব্বুর মতো বলিষ্ঠ অভিনেত্রীর পাশেও নজর কেড়েছিলেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 07:11 PM Jul 19, 2024Updated: 09:32 PM Jul 19, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
