Advertisement
'বিগ বস OTT' জয়ী সুন্দরী সানা, দেখেছেন তাঁর এই রূপ?
হিন্দি টেলিভশনের এই অভিনেত্রীর মেজাজ বরাবর বিন্দাস।
২ আগস্ট শেষ হল 'বিগ বস OTT'র তৃতীয় মরশুম। মেগা ফাইনালে সেরার খেতাব জিতে নিলেন সানা মকবুল। হিন্দি টেলিভশনের এই অভিনেত্রীর মেজাজ বরাবর বিন্দাস।
মুম্বইয়ে জন্ম সানার। তাঁর বাবা মুম্বইয়ের বাসিন্দা হলেও মা কেরলের মালয়ালি পরিবারের মেয়ে। কলেজে পড়ার সময় থেকেই মডেলিংয়ে আগ্রহ বাড়ে সানার।
একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন সানা। ২০০৯ সালে 'MTV স্কুটি টিন ডিভা' শোয়ের মাধ্যমে গ্ল্যামার দুনিয়ার দর্শকদের নজর কাড়েন। এর পর আর সানাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
অল্প সময়ের মধ্যেই হিন্দি টেলিভিশনে জনপ্রিয় হয়ে ওঠেন সানা। তাঁর ঝুলিতে রয়েছে 'ইস প্যায়ার কো ক্যায়া নাম দু', 'আদত সে মজবুর', 'বিষ'-এর মতো সিরিয়াল।
Published By: Suparna MajumderPosted: 05:03 PM Aug 04, 2024Updated: 05:03 PM Aug 04, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
