Advertisement
ভেজা শরীরে জলে আগুন ধরালেন রোশনি, ট্যানে থোড়াই কেয়ার 'অতি উত্তম' নায়িকার!
সিরিয়াল থেকে সিনেমা, সবেতেই রোশনির অবাধ বিচরণ।
সিরিয়াল থেকে সিনেমা, সবেতেই তাঁর অবাধ বিচরণ। এর ফাঁকে সুযোগ পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন রোশনি ভট্টাচার্য। আর সেখানে থাকেন বিন্দাস মেজাজে।
এবার ভেজা শরীরে জলে আগুন ধরিয়েছেন রোশনি। ট্যানে থোড়াই কেয়ার 'অতি উত্তম' ছবির নায়িকার। তাই তো নীল বিকিনিতে এমন উষ্ণ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে।
সেন্ট জেভিয়ার্স থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন রোশনি। কলেজে পড়ার সময় সৃজিত মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে অল্প কয়েকদিনের জন্য কাজ করেছিলেন।
সে সময় ‘জুলফিকর’-এর শুটিং চলছিল। কিন্তু রোশনিকে পড়াশোনা শেষ করতে হত। তাই ফ্লোর থেকে কলেজে ফেরেন অভিনেত্রী। পরে আবার সৌন্দর্য প্রতিযোগিতা ও বিজ্ঞাপনের মাধ্যমে কেরিয়ার শুরু করেন।
Published By: Suparna MajumderPosted: 06:58 PM Apr 13, 2024Updated: 07:07 PM Apr 13, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
