Advertisement
সামান্থা একা নন, অটোইমিউন রোগে ভুগেছেন সলমন খানও, আর কে কে ভুক্তভোগী?
২০০১ সালে সলমন জানান, তাঁর ট্রাইজেমিনাল নিউরালজিয়া রয়েছে।
মায়োসাইটিস নামের এক বিরল অটোইমিউন কন্ডিশন রয়েছে তাঁর। গতকাল অর্থাৎ শনিবার এমনটাই জানিয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা।
নেটদুনিয়া মারফত তথ্য অনুযায়ী, অটোইমিউন কন্ডিশনে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাল ও সবল কোষগুলিকেই শত্রু মনে করে আক্রমণ করে বসে। ফলে ক্লান্তভাব, পেশিতেও প্রবল ব্যথা-সহ নানা সমস্যা দেখা যায়।
সামান্থার মতো অনেক তারকাই অটোইমিউন সমস্যায় জর্জরিত। এই তালিকায় সবার আগে সলমন খানের নাম নেওয়া যায়। ২০০১ সালে সলমন জানান, তাঁর ট্রাইজেমিনাল নিউরালজিয়া রয়েছে। এটি বেদনাদায়কভাবে নার্ভকে প্রভাবিত করে। যার ফলে মুখে অসম্ভব ব্যথা হয়।
টাইপ -১ ডায়াবেটিস রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের। এই সমস্যা প্যানক্রিয়াস থেকে কোনও ইনসুলিনই পাওয়া যায় না।
ক্রনিক অটো-ইমিউন রোগ লুপাস (সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস) হয়েছিল জনপ্রিয় মার্কিন গায়িকা সেলেনা গোমেজের। ২০১৫ সালে নিজের এই রোগের কথা সেলেনা জানিয়েছিলেন। একবার এই রোগ হলে নাকি মৃত্যু পর্যন্ত ওষুধ খেয়েই যেতে হয়।
Published By: Suparna MajumderPosted: 04:20 PM Oct 30, 2022Updated: 04:44 PM Oct 30, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
