Advertisement
বলিউডে বচ্চন পরিবার থেকে টলিউডে পরম-পিয়া, রাজ-শুভশ্রী, রঙে মাতোয়ারা সবাই
ছবিতে ধরা পড়ল নানা মুহূর্ত।
বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারের ভাঙনের জল্পনা শোনা যাচ্ছিল। তবে হোলির দিনটা অমিতাভ, জয়া, অভিষেকদের একসঙ্গেই কাটল।
নিজের বাড়িতে হোলি পার্টির আয়োজন করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমে পুজো সারেন অভিনেত্রী। তার পর রং খেলা শুরু হয়। এসেছিলেন চৈতি ঘোষাল। ছবি - শুভজিৎ মুখোপাধ্যায়।
কসবা সমন্বয়ে দোল উৎসব পালন করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নাচে-গানে রং খেলায় মেতেছিলেন তারকা। ছবি - শুভজিৎ মুখোপাধ্যায়।
দোলের দিন রোম্যান্টিক মুডে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। 'আহা আজি এ বসন্তে!' ক্যাপশনে লিখে পোস্ট করেছেন ছবিটি।
ঘরোয়া মেজাজে দোল উৎসব পালন করলেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিল যুবান।
নীল রং ভীষণ প্রিয়। এমনই মনে হচ্ছে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন ও মিমি চক্রবর্তীকে দেখে। বেশ মজা করেছেন তিনজন।
Published By: Suparna MajumderPosted: 05:21 PM Mar 25, 2024Updated: 05:22 PM Mar 25, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
