Advertisement
প্রেম দিবসে নীল-তৃণার গ্র্যান্ড রিসেপশনে চাঁদের হাট, দেখুন অনুষ্ঠানের নানা ছবি
জানেন মেনুতে কী কী ছিল?
ভালবাসা চিরন্তণ করে রাখতে ভেবেচিন্তেই বিয়ের রিসেপশনের জন্য ভ্যালেন্টাইনস ডে'কেই বেছে নিয়েছিলেন নীল ও তৃণা। আর সন্ধে নামতেই শুরু হয়ে যায় তারকাদের আগমন। মেরুন শাড়িতে নজর কাড়েন অভিনেত্রী ইশা।
রিসেপশনের সাজের জন্য মেরুন রংকেই বেছে নিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ নীল ও তৃণা। মেরুন শেরওয়ানিতে সেজেছিলেন নীল। আর তৃণার দিক থেকে তো চোখ ফেরাতেই পারছিলেন না অতিথিরা।
বাবার আশীর্বাদ...। হ্যাঁ, কৃষ্ণকলি ধারাবাহিকে নীলের বাবার ভূমিকায় দেখা যায় শংকর চক্রবর্তীকে। 'ছেলে-বউমা'কে আশীর্বাদ দিতে রিসেপশনে পৌঁছে গিয়েছিলেন তিনিও।
সদ্য মুক্তি পেয়েছে তাঁদের ছবি ম্যাজিক। প্রোমোশন নিয়ে ভীষণ ব্যস্ত অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তা সত্ত্বেও নীল-তৃণার রিসেপশনের পার্টি মিস করেননি তাঁরা।
বিয়ের মতোই রিসেপশনেও ছিল এলাহী আয়োজন। একদিকে জায়ান্ট স্ক্রিনে চলছে 'তৃনীল'-এর বিয়ের ভিডিও আর অন্যদিকে রিসেপশনের মঞ্চে আলোর রোশনাই।
Published By: Sulaya SinghaPosted: 09:15 AM Feb 15, 2021Updated: 10:25 AM Feb 15, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
