Advertisement
ইনফ্লুয়েন্সার বলে যা খুশি তাই ভিডিও পোস্ট? ক্রিয়েটরদের জন্য জারি একগুচ্ছ কড়া নিয়ম
কড়া নজরদারিতে ইনফ্লুয়েন্সাররা।
সোশাল মিডিয়ার যুগে ইনফ্লুয়েন্সারদের ছড়াছড়ি। ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায়, সকলেই কিছু না কিছু নিয়ে বলছে। কেউ রাজনৈতিক মতামত রাখছে, কেউ হোটেল-রেস্তরাঁর ভিডিও আপলোড করছে, কেউ আবার অন্য কিছু। স্রেফ হাতে একটা ঠিকঠাক ক্যামেরা থাকলেই কেল্লাফতে।
এর ফলে স্বাভাবিকভাবেই বহু ভুয়ো তথ্যও ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে সমাজ জীবনে। কিন্তু জানেন কি বেশ কয়েকটি দেশ রয়েছে যারা কড়া হাতে নিয়ন্ত্রণ করে ইনফ্লুয়েন্সারদের। চাইলেই যে কোনও ইস্যুতে ভিডিও করতে পারে না তাঁরা।
মূলত পাঁচটি দেশে কড়া নিয়ম রয়েছে ইনফ্লুয়েন্সারদের জন্য। সেগুলো হল চিন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, স্পেন ও ফ্রান্স।
চিনে ইনফ্লুয়েন্সারদের এমন কোনও বিষয়ে কথা বলার অনুমতি নেই, যেগুলো সম্পর্কে তাঁরা বিশেষ জানেন না বা দক্ষতার অভাব রয়েছে। সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করতে হলে উপযুক্ত যোগ্যতা থাকা বাধ্যমূলক সে দেশে। এই পদক্ষেপের লক্ষ্য হল ভুল তথ্য ছড়ানো বন্ধ করা।
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করার অনুমতি নেই। দেশটিতে নিষিদ্ধ শিশু ইনফ্লুয়েন্সাররা। এর উদ্দেশ্য একটাই, ক্ষতিকারক অনলাইন সামগ্রীর সংস্পর্শ থেকে তাদের দূরে রাখা।
ফ্রান্সে ফ্যাশন, ডায়েট পণ্য এবং ঝুঁকিপূর্ণ প্রসাধনী সামগ্রীর প্রচার করার অনুমতি নেই ইনফ্লুন্সারদের। দেশবাসীর স্বার্থেই এহেন পদক্ষেপ করেছে সে দেশের প্রশাসন।
Published By: Tiyasha SarkarPosted: 08:27 PM Mar 11, 2026Updated: 08:27 PM Mar 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
