Advertisement
ICC ODI World Cup 2023: হতাশ বিরাটকে জড়িয়ে ধরলেন অনুষ্কা, বিশ্বকাপ হারলেও ভারতীয় দলের প্রশংসায় বলিউড
ভারতের হারে হতাশ আসমুদ্রহিমাচল।
হারের ধাক্কা সামলাতে পারেননি বিরাট কোহলি। তাঁর সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মাকেও কান্না সামলাতে দেখা গিয়েছে। পরের দিকে মাঠে নেমে তিনি জড়িয়ে ধরলেন।
মাঠেই উপস্থিত ছিলেন শাহরুখ। ভারত ফাইনাল হারের পর X হ্যান্ডেলে দলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। এমনকি ৬ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হারলেও ভারতের প্রশংসা করলেন অভিষেক বচ্চন, অজয় দেবগন, কাজলের মতো অভিনেতারা।
হারের পর নিজের হতাশা ধরে রাখতে পারেননি মহম্মদ সিরাজ। জশপ্রীত বুমরাহ তাঁকে সান্ত্বনা দিলেও কেঁদে ফেলেছিলেন সিরাজ।
আসমুদ্রহিমাচল এই মেগা ফাইনালে ভারতের জয় চাইলেও, রোহিত-বিরাটদের কাছে বিশ্বকাপ জয় 'অধরা মাধুরী' হিসাবেই রয়ে গেল।
Published By: Sabyasachi BagchiPosted: 12:45 AM Nov 20, 2023Updated: 12:51 AM Nov 20, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
