Advertisement
বিয়ের পিঁড়িতে মনবীর, মেহেন্দি-গায়ে হলুদ দিয়ে শুরু অনুষ্ঠান, পাত্রী কে?
সোশাল মিডিয়ায় মনবীরকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মনবীর সিং। এবার ফুটবল মাঠের বাইরে নয়া ইনিংস শুরু করছেন মোহনবাগানের ফুটবলার। দীর্ঘদিনের বান্ধবী অসমিন শেখের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।
এদিন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দুজনের গায়ে হলুদের ছবি। আগামী রবিবার তাঁদের বিয়ে বলেই খবর। ইতিমধ্যেই ভারতের জাতীয় দলের স্ট্রাইকার ও তাঁর বান্ধবীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ভক্তরা।
মোহনবাগানের আক্রমণভাগের অন্যতম স্তম্ভ মনবীর। গত মরশুমে সবুজ-মেরুনের লিগ-শিল্ড জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। যুবভারতীতে উদযাপনে উপস্থিত ছিলেন অসমিনও।
প্রায় আট বছরের সম্পর্ক তাঁদের। সোশাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে ছবি ভাগ করে নেন দুজনে। অসমিন মডেলিংয়ের পেশায় যুক্ত।
বিয়ের খবর দিয়ে নিজেদের সোশাল মিডিয়া স্টোরিতে একের পর এক ছবি-ভিডিও শেয়ার করছেন দুজনেই। নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য উপস্থিত পরিবারের লোকেরাও।
Published By: Arpan DasPosted: 05:34 PM Dec 28, 2024Updated: 05:34 PM Dec 28, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
