Advertisement
কলকাতা থেকে মুম্বই, গণপতির আরাধনায় মেতেছে গোটা দেশ, দেখুন উৎসবের নানা ছবি
গণপতি বাপ্পা মৌরিয়া...,।
করোনা অতিমারী কাটিয়ে এ বছর ধুমধাম করে উদযাপিত হচ্ছে গণেশ চতুর্থী। কলকাতার বিভিন্ন এলাকাও এদিন মেতে উঠেছে গণেশ পুজোয়। খান্নার মোড়ে বিরাট গণেশের পুজোয় হাজির ভক্তরা।
করোনাকালের খরা কাটিয়ে শয়ে শয়ে গণেশ পুজোর বায়নায় নতুন করে হাল ফিরেছে কুমোরটুলির। গণেশের চাহিদায় পটুয়াপাড়ায় কার্যত কোণঠাসা বিশ্বকর্মা। শোভাবাজারেও এদিন জাঁকজমক করে হচ্ছে গণেশ চতুর্থী।
গণেশ পুজোয় মহারাষ্ট্রের কথা না বললেই নয়। বুধবার সকাল সকাল 'লালবাগচা রাজা'র দর্শন করতে পৌঁছে গিয়েছিলেন
মুম্বইয়ের বিখ্য়াত সিদ্ধিবিনায়ক মন্দিরে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বিরাট মাপের লাড্ডু প্রসাদ হিসেবে দেওয়া হয়েছে গণপতিকে।
Published By: Sulaya SinghaPosted: 05:15 PM Aug 31, 2022Updated: 05:15 PM Aug 31, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
