Advertisement
দামিরাই যখন সুপার ফ্লপ! পন্থ থেকে স্টোকস, আইপিএলের প্রতি মরশুমেই ব্যর্থ ধনীতম তারকারা?
তালিকায় আর কারা?
চলতি আইপিএলটা একেবারেই ভুলে যেতে চাইবেন ঋষভ পন্থ। ১২ ম্যাচে করেছেন মাত্র ১৩৫ রান। খেলেছেন ১৩৫ বল। ২৭ কোটির পন্থের নেতৃত্বে প্লে অফেও উঠতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। অনেকে মনে করছেন, ২৭ কোটি টাকার চাপ তিনি নিতে পারছেন না।
২০২১ সালে ১৬.২৫ কোটি টাকায় ক্রিস মরিসকে কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু দক্ষিণ আফ্রিকার তারকা ৭ ম্যাচে করেছিলেন মাত্র ৪৬ রান। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। বল হাতে ১৪টি উইকেট নিয়েছিলেন।
বর্তমানে নাইটদের জার্সিতে ম্যাজিক দেখালেও বরুণ চক্রবর্তীর শুরুটা হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবে। ২০১৯-এ তাঁকে ৮.৪ কোটি টাকায় তাঁকে কিনেছিল প্রীতি জিন্টার দল। কিন্তু এক ম্যাচে তুলেছিলেন মাত্র এক উইকেট।
২০১৮ সালে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন বেন স্টোকস। তাঁকে কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ১৩ ম্যাচে করেছিলেন ১৯৬ রান। উইকেট পেয়েছিলেন ৮টি।
২০১৬ সালে শেন ওয়াটসনকে ৯.৫ কোটি টাকায় কিনেছিল আরসিবি। ১৬ ম্যাচে করেছিলেন ১৭৯ রান। তবে বল হাতে তুলেছিলেন ২০টি উইকেট। ফাইনালে করেছিলেন মাত্র ১১ রান। বল হাতে দিয়েছিলেন ৬১ রান।
এবার চূড়ান্ত ব্যর্থ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এর আগে ২০১৩ সালে তাঁকে ৬.৩ কোটি টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেবার চ্যাম্পিয়নও হয় তাঁর। কিন্তু ৩ ম্যাচে ৩৬ করেছিলেন তিনি।
২০১০ সালে ৪.৮ কোটি টাকায় নিউজিল্যান্ডের পেসার শেন বন্ডকে কিনেছিল কেকেআর। ৮ ম্যাচে পেয়েছিলেন মাত্র ৯টি উইকেট।
Published By: Arpan DasPosted: 06:15 PM May 24, 2025Updated: 06:15 PM May 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
