Advertisement
দাদা জেহর বার্থডে পার্টিতে রাহাই 'স্টার', স্কুলে ছুটি নেই তৈমুরের! দেখুন সইফিনার এলাহি আয়োজন
জেহ আলি খানের জন্মদিনে বলিউড তারকাদের ভিড়। দেখুন মিষ্টি মুহূর্ত।
বুধবার, ২১ ফেব্রুয়ারি সইফ আলি খান ও করিনা কাপুরের ছোট ছেলে জেহ আলি খান ৩ বছরে পা রাখল। আর আদুরে 'জেহ বাবা'র তিন বছরের জন্মদিনের পার্টিতে এলাহি আয়োজন মা-বাবার।
পাপারাজ্জিদের দেখে জেহ আলি খানও ক্যামেরার সামনে পোজ দেওয়ার সুযোগ ছাড়ল না। নবাবপুত্তুর বরাবরই 'স্মার্ট বয়'।
ক্যামেরা দেখলেই হাত নাড়ায় সে। জন্মদিনেও তার অন্যথা হল না। এবার বলা যাক, কারা কারা এলেন সেই বার্থডে পার্টিতে?
সামার কুল সাদা পোশাকে বোল্ড বেবি মালাইকা অরোরা আগুন ঝরালেন সইফ-করিনার ছেলের জন্মদিনে। মালাইকা করিনার প্রিয় বন্ধু।
দেখা গেল জেহর পিসি, পিসেমশাই সোহা আলি খান এবং কুণাল খেমুকেও। সন্তানকে নিয়েই জেহর জন্মদিনে এসেছিলেন তাঁরা।
এদিকে ভাইয়ের জন্মদিনেও স্কুল থেকে ছাড়া পেল না দাদা তৈমুর। অতঃপর একেবারে স্কুলপোশাকেই সোজা বার্থডে পার্টির ভেন্যুতে হাজির হল সইফ-করিনার বড় ছেলে।
Published By: Sandipta BhanjaPosted: 08:40 PM Feb 21, 2024Updated: 08:47 PM Feb 21, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
