Advertisement
রিসেপশন লুকে কাঞ্চন-শ্রীময়ী, দেখুন অ্যালবাম
‘মিসেস মল্লিক’ নিজেই বিধায়ক স্বামীর পোশাক ডিজাইন করেছেন।
কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan Mullick, Sreemoyee Chattoraj) রিসেপশনেও এলাহি আয়োজন। পার্কস্ট্রিটের এক বিলাসবহুল ব্যাঙ্কোয়েতে বসছে রিসেপশনের আসর। বুধবার সন্ধে থেকেই ভেন্যুতে তারকাদের ভিড়। তবে এদিনের সাজসজ্জায় রয়েছে বিশেষ চমক।
‘মিসেস মল্লিক’ নিজেই বিধায়ক স্বামীর পোশাক ডিজাইন করেছেন। এমনকী নিজের পোশাকের পরিকল্পনাও শ্রীময়ী চট্টরাজের নিজেরই। গলাবন্ধ পরেছেন কাঞ্চন। সঙ্গে কাশ্মীরি শাল পেয়ার আপ করেছেন অভিনেতা।
বিয়ে কিংবা ঘরোয়া বউভাতের মতো এদিন শাড়ি না পরে লেহেঙ্গাকেই বেছে নিয়েছেন নবপরিণীতা অভিনেত্রী। শ্রীময়ীর ধূসর রঙের লেহেঙ্গার উপর গোলাপিসুতোর কাজ করা। আমেরিকান ডায়মন্ডের গয়নাতেই সেজেছেন অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 09:11 PM Mar 06, 2024Updated: 09:16 PM Mar 06, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
