Advertisement
'এ কী বন্ধনে জড়ালে গো...', গোধূলিবেলায় একসঙ্গে পথচলা শুরু ভিকি-ক্যাটের, দেখুন ছবি
রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসর্টে সাত পাকে বাঁধা পড়লেন ভিক্যাট।
ঠিক যেন রূপকথা। ঘোড়ায় চেপে এলেন রাজপুত্র। রাজকন্য়ের সঙ্গে হল মালাবদল। রাজস্থানের দুর্গে সাত পাকে বাঁধা পড়লেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। পুরুষদের হৃদয় ভেঙে ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউড সুন্দরী। আর ভিকি? তাঁর তো স্বপ্নপূরণ। ছবি: ইনস্টাগ্রাম
লাল লহেঙ্গায় দেখা গেল ক্যাটরিনাকে। গায়ে ঝলমলে গয়না। অন্যদিকে রুপোলি শেরওয়ানিতে সেজে উঠলেন ভিকি কৌশল। গোধূলি লগ্নে রাজস্থানের আকাশে ছড়িয়ে পড়ল ভিক্যাটের প্রেমের রং। ছবি: ইনস্টাগ্রাম
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে বহুদিন ধরেই নানা শোরগোল ছিল বলিউডে। তবে বিয়ের আসরে কড়া নিরাপত্তার কারণে কাকপক্ষীও ঢুঁ মারতে পারল না। কিন্তু অনুরাগীদের বাধা দেয় কে? ঠিক সুযোগ বুঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিক্যাটের বিয়ের ছবি। ছবি: ইনস্টাগ্রাম
Published By: Akash MisraPosted: 10:20 PM Dec 09, 2021Updated: 10:20 PM Dec 09, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
