Advertisement
ভোররাতে জেগে গেলে কিছুতেই আর ঘুম আসে না? হাতের মুঠোয় সহজ সমাধান
ভোররাতে ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা সকলেরই রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, তারপর আর কিছুতেই চোখের পাতা এক করতে পারেন না অনেকেই। কেউ উঠে হাঁটাহাঁটি করেন। কেউ জল খান। কিন্তু ঘুম আর আসে না। দিনের পর দিন এভাবে কাটে অনেকের।
চিকিৎসকদের কথায়, রাতে ২ টো থেকে ৪ টের মধ্যে শরীর কার্টিসল হরমোন রিলিজ করে। এর মাধ্যমে পরেরদিন সকালের জন্য তৈরি হয় প্রত্যেকের শরীর। ধীরে ধীরে সিস্টেমগুলি আবার চালু হতে শুরু করে।
কিছু লোকের ক্ষেত্রে এটি ধীরে ধীরে ঘটে, তারা মাঝরাতে ঘুম থেকে ওঠে না। কিছু মানুষের ক্ষেত্রে, মূলত যারা মানসিক চাপে থাকেন, কার্টিসল একটা ফোর্সের মাধ্যমে রিলিজ হয়। ফলে মুহূর্তে জেগে যান তাঁরা।
হেলথ লাইনের মতে, মানসিক চাপ স্নায়ুতন্ত্রকে ট্রিগার করে, যার ফলে আপনি হঠাৎ মাঝরাতে ঘুম থেকে উঠে পড়েন। চলুন জেনে নেওয়া যাক এভাবে ঘুম ভেঙে গেলে কী করবেন।
ভোররাতে বা মাঝরাতে ঘুম ভেঙে গেলে অনেকেই ফোন স্ক্রল করেন। ভুলেও একাজ করবেন না। তাহলে কখন যে রাত শেষে সূর্য উঠে যাবে, তা টের পাবেন না। তাই ভুল করেই ওই সময় ফোনের ধারেকাছেও যাবেন না।
ঘর অন্ধকার করে রাখুন। চোখে আলো পড়লে ঘুম আসতে সমস্যা হয়। ফলে ঘরে সামান্য আলো জ্বললেও সারারাত জেগেই কাটাতে হতে পারে আপনাকে।
Published By: Tiyasha SarkarPosted: 04:46 PM Mar 05, 2026Updated: 04:46 PM Mar 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
