Advertisement
বাথরুমে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস! ওয়ার্নারের স্ত্রীর অতীত 'কেচ্ছা' তুলে বিতর্কে ইউটিউবার
পডকাস্টে ওয়ার্নারের স্ত্রীর 'কলঙ্কিত' অতীতের প্রসঙ্গ এনে আরেক প্রাক্তন ক্রিকেটারের হুমকির মুখে পড়লেন জনপ্রিয় ইউটিউবার।
অনুষ্ঠান চলাকালীন চরম গালিগালাজ, সঞ্চালককে 'হুমকি'। ডেভিড ওয়ার্নারের স্ত্রীর প্রসঙ্গ উঠতেই চরম ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার আরেক প্রাক্তন ক্রিকেটার। আর এতটাই রেগে গিয়েছিলেন যে পডকাস্ট চলার সময়ই গালি দিলেন প্রাক্তন অজি স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল।
সঞ্চালক অ্যান্ড্রু মেনজেলের সঙ্গে ম্যাকগিলের পডকাস্ট দিব্যি চলছিল। সেই সময় অ্যান্ড্রু ২০১৮ সালের একটু ঘটনা তুলে নিয়ে আসেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই কুখ্যাত সিরিজে বলবিকৃতি করেছিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সম্মান মাটিতে মিশে যায়।
এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিসও। ২০০৭ সালে নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় সনি বিল উইলিয়ামসের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন ক্যান্ডিস। বলবিকৃতি কাণ্ডে ওয়ার্নারকে কটাক্ষ করতে গিয়ে অনেক সমর্থক উইলিয়ামসের মুখোশ পড়ে হাজির হন। যাতে তাঁর স্ত্রীকেও বিরক্ত করা যায়।
ঠিক কী ঘটেছিল ২০ বছর আগে? যার কথা আজও উঠলে বিতর্ক তৈরি হয়? অস্ট্রেলিয়ার ক্লোভেলি হোটেলে তখন সনি বিল ছিলেন। এদিকে ক্যান্ডিসও বন্ধুদের সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত। ক্যান্ডিস তখন ছিলেন অস্ট্রেলিয়ার 'আইরনওম্যান'। দু'জনে খানিক গল্প করেন, ঘনিষ্ঠতাও বাড়ে।
তারপর দু'জনে একসঙ্গে বাথরুমে ঢুকে পড়েন। কিন্তু ক্যান্ডিস বুঝতে পারেননি, তাঁদেরই এক সঙ্গী দরজার তলা দিয়ে ক্যামেরা ঢুকিয়ে ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। যে ছবি প্রকাশ্যে আসতেই প্রবল বিতর্ক শুরু হয়। পরে দু'জনেই ক্ষমা চান।
কিন্তু সবচেয়ে বেশি সমালোচিত হন ক্যান্ডিসই। এমনকী তিনি আত্মহত্যা করার ভাবেন বলেও স্বীকার করেন। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের সঙ্গে বিয়ে হয় তাঁর। তিন সন্তানও আছে তাঁদের। কিন্তু ২০১৮ সালে স্যান্ডপেপার গেটের সময় ক্যান্ডিসকে বিরক্ত করার জন্য অনেকে সনি বিলের মুখোশ পরে উপস্থিত হন।
সেই ঘটনার প্রসঙ্গ ফিরে এল মেঙ্কজেলের পডকাস্টে। তিনি অবশ্য ক্যান্ডিসের পাশেই দাঁড়াতে চেয়েছিলেন। তাঁর বক্তব্য, ২০১৮ সালে যেভাবে ক্যান্ডিসকে হেনস্তা করা হয়েছিল, তা একেবারেই অনুচিত ছিল। সব কিছুরই একটা সীমা থাকা উচিত।
কিন্তু এতেও প্রবল ক্ষুব্ধ হন প্রাক্তন ক্রিকেটার ম্যাকগিল। উপস্থাপককে জোর করে থামিয়ে তিনিই কথা বলা শুরু করেন। তাঁর বক্তব্য, এই ঘটনার কথা তো লোকে ভুলেই গিয়েছিল। তাহলে হঠাৎ করে তুলে আনার কী দরকার ছিল? ফলে যা একেবারে সাদামাটা আলোচনা ছিল, তা ক্রমে ব্যক্তিগত আক্রমণে পরিণত হয়।
রাগের মাথায় ম্যাকগিল বলতে থাকেন, "এই কথাটা তুলে তুমি খুব খারাপ করলে। এতটা বিস্তারিত ভাবে বলার কোনও দরকার ছিল না। তুমি একজন বোকা। তুমি সেই দর্শকগুলোর মতোই কাজ করলে। এই নিয়ে কোনও কথা আমি বলব না।" সঙ্গে অশ্রাব্য গালিগালাজ করেন।
Published By: Arpan DasPosted: 04:56 PM Mar 04, 2026Updated: 04:56 PM Mar 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
