Advertisement
মেদিনীপুরের সভায় জুন মালিয়ার সঙ্গে আদিবাসী নৃত্য মমতার, বাজালেন ধামসাও
সভামঞ্চ থেকে বিজেপিকে তোপ মমতার।
লোকসভা ভোটের আগে ২ দিনের জেলা সফরে মঙ্গলবার মেদিনীপুরে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে চেনা মেজাজেই ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে উঠে ধামসা বাজাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। পা মেলালেন আদিবাসী নাচের ছন্দে। সঙ্গে ছিলেন জন মালিয়া। মুখ্যমন্ত্রীকে এভাবে সামনে পেয়ে উচ্ছ্বসিত আমজনতা।
এদিন মঞ্চ থেকে আমজনতার হাতে বেশ কয়েকটি সরকারি পরিষেবার সুবিধা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রীর মতো সরকারি প্রকল্প গুলোর কথা তুলে ধরেন তিনি।
Published By: Tiyasha SarkarPosted: 06:38 PM Mar 05, 2024Updated: 06:38 PM Mar 05, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
